মতবদল রেজিনগর উপনির্বাচনের মমতা তৃণমূল প্রার্থীর (Rabiul Alam Chowdhury )। সকালে জানিয়েছিলেন উপনির্বাচনের লড়ছেন না। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। শনিবার দুপুরে রবিউল আলম চৌধুরীর (Rabiul Alam Chowdhury ) জানিয়ে দিলেন, তিনি প্রার্থীপদ প্রত্যাহার করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পরই নিজের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি র (Rabiul Alam Chowdhury )। শনিবার থেকেই প্রচারে নামার কথাও জানিয়েছেন রবিউল র (Rabiul Alam Chowdhury )।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানার পরেই তাঁকে ফোন করেন মমতা (Mamata Banerjee)। ভোটের লড়াই থেকে সরে না দাঁড়ানোর জন্য তাঁকে অনুরোধ করেন নেত্রী (Mamata Banerjee)। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলেও জানা গিয়েছে। এরপরই রবিউল (Rabiul Alam Chowdhury ) নিজের সিদ্ধান্ত পাল্টান বলে খবর।
আরও পড়ুন: নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার প্রার্থীর, মমতা শিবিরে ফের ধাক্কা
রেজিনগর এবং নন্দীগ্রামে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। মমতা (Mamata Banerjee) শিবির এবং ঋতব্রত শিবির-দুই দলই দুই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়া এবং প্রত্যাহারের শেষ দিন।
গতকাল অর্থাৎ শুক্রবার নন্দীগ্রামে মমতা শিবিরের (Mamata Banerjee) প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরপরে মমতা (Mamata Banerjee) জানান, ওই কেন্দ্রে তিনি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। মমতার (Mamata Banerjee) সমর্থন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো একটি খুনের মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। ফলে নন্দীগ্রামের পর রেজিনগরেও মমতা-শিবিরের প্রার্থী সরে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
শনিবার সকালে সেই জল্পনায় সিলমোহর দেন স্বয়ং প্রার্থী। রবিউল (Rabiul Alam Chowdhury ) নিজেই জানান, তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন। সে কারণে বহরমপুরের উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। কিন্তু মমতার সঙ্গে ফোনে কথা বলার পর পরিস্থিতি বদলে যায়।
আরও পড়ুন: রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের
সাংবাদিকদের রবিউল আলম চৌধুরী (Rabiul Alam Chowdhury )জানিয়েছেন, মমতার নেতৃত্বেই তিনি ভোটের লড়াই চালিয়ে যাবেন। একজন কর্মী পাশে থাকলেও তিনি মমতার প্রতিনিধি হিসাবেই নির্বাচনে লড়াই করবেন। তাঁর কথায় মমতার (Mamata Banerjee) সঙ্গে কথা বলার পরই প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দলনেত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন এবং তিনি নেত্রীর নির্দেশ মেনেই এগোবেন বলে জানিয়েছেন।
আজ থেকে প্রচারের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে প্রার্থীপদ প্রত্যাহার সিদ্ধান্তের কারণ হিসাবে নতুন নাম ও প্রতীক নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন তিনি (Rabiul Alam Chowdhury )। অল্প সময়ের মধ্যে কর্মী-সমর্থকদের নতুন প্রতীকের সঙ্গে পরিচিত করানো কঠিন বলেও দাবি করেছিলেন তিনি। পাশাপাশি কর্মী ও সমর্থকদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখানোর অভিযোগও তুলেছিলেন রবিউল। পরে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রবিউলের (Rabiul Alam Chowdhury ) সংক্ষিপ্ত উত্তর, ‘যা হবে দেখা যাবে’।
দেখুন: ‘জোট শুধু নামে নয়’, রাহুলকে বার্তা সায়নী ঘোষের




