রাজ্যের আবহাওয়ায় এখন স্পষ্ট দুই মেরুর ছবি। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বরং বাড়তে পারে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও আবহাওয়ার এই পরিবর্তন। অন্যদিকে, শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। রবিবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেই পূর্বাভাস।
Advertisement
Advertisement
Advertisement



