• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

শেষ মুহূর্তে জিকসনের গোল এসিএল-২ এ আশা জিইয়ে রইল ইস্টবেঙ্গলের

এসিএলে প্রথম ভারতীয় দল হিসেবে ম্যাচ জয়। শুধু তাই নয়, দীর্ঘ চার ম্যাচ পর জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। সম্প্রতি দলের ছন্নছাড়া

শেষ মুহূর্তে জিকসনের গোল এসিএল-২ এ আশা জিইয়ে রইল ইস্টবেঙ্গলের

এসিএলে প্রথম ভারতীয় দল হিসেবে ম্যাচ জয়। শুধু তাই নয়, দীর্ঘ চার ম্যাচ পর জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। সম্প্রতি দলের ছন্নছাড়া ফুটবল নিয়ে ক্রমশ বাড়ছিল ক্ষোভ। আল হুসেইনের বিরুদ্ধে ১-০ গোলে জয় ডার্বির আগে ইস্টবেঙ্গলকে চাঙ্গা করে তুলল।

তবে এ দিন ভাগ্যের সহায়তা না পেলে হারতেও পারত আন্তোনিও লোপেজ হাবাসের দল। চার বার আল হুসেইন ফুটবলারদের শট ফিরে এসেছে পোস্টে লেগে। অন্য দিকে, ৫০ মিনিটে আকে লোবার বাড়ানো বল ধরে দানি রামিরেজের শটও পোস্টে লেগে ফিরে আসে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাঁচ বিদেশিকে প্রথম একাদশে রেখেছিলেন হাবাস। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করেন ডেভিড লালহানসাঙ্গা ও ক্রিস ইকোনোমিডিসরা। অন্য দিকে, বার বার ইস্টবেঙ্গলের রক্ষণে চাপ তৈরি করছিল আল হুসেইন। গোলপোস্টের পাশাপাশি লাল-হলুদকে রক্ষা করেন গোলরক্ষক ফুর্বা লাচেনপা। ৩৪ মিনিটে কর্নার থেকে মাহমুদ আলমার্ডির শট পোস্টে লাগে। ৪৫ মিনিটে সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি। বিরতির পর আরেফ হাইথামের শটও ফিরে আসে পোস্টে।

আক্রমণে গতি আনতে বিষ্ণু, লুকাস জেলোনোস্কি ও বিপিনকে নামান হাবাস। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে মহম্মদ রশিদের বাড়ানো বল থেকে জয়সূচক গোল করেন জিকসন সিং। এই জয়ের ফলে এসিএলের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইস্টবেঙ্গল।