• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

এখনএ পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।

আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সূত্রের খবর, বুধবার সকালে সেই অফিসের চারতলা থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে এখনএ পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চারতলা থেকে প্রথমে আগুন বেরোতে দেখা যায়। ওই চারতলাতেই কর্মী দপ্তরের অফিস রয়েছে। মুহূর্তের মধ্যে চারতলা, পাঁচতলা ও ছতলায় আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। চারতলায় এসি ডাক্টের পাশে আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে।

সূত্রের খবর, ঘটনাস্থলে ব্রিদিং মেশিন ও অক্সিজেন সিলিন্ডারও আনা হয়েছে। আটতলা ওই অফিসের দোতলা থেকে ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ভিতর থেকে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলেও জানা গিয়েছে। আগুন নেভানোর পাশাপাশি জানলার কাচ ভাঙে ধোঁয়া বের করার চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বহু নথি নষ্ট হয়ে যেতে পারে বলে দমকলকর্মীরা আশঙ্কা করছেন।