• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক

বিধায়ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধুলিয়ানের বাড়িতেই বায়রন বিশ্বাসের বিড়ির ব্যবসা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক

Photo: Facebook

অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার ধুলিয়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হন ঋতব্ত-পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বায়রন বিশ্বাস। প্রথমে তাঁকে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ধুলিয়ানে বিধায়কের বাড়ি থেকে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। সেই সময় বাইরন বিশ্বাস বাড়ির ভিতরেই ছিলেন। তিনিও অগ্নিদগ্ধ হন। এরপরেই চারিদিকে হইচই পড়ে যায়। বিধায়ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধুলিয়ানের বাড়িতেই বাইরন বিশ্বাসের বিড়ির ব্যবসা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা জানা যায়নি।

ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘খোঁজ নেব। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ অন্যদিকে, কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘আমি খুব মর্মাহত ও চিন্তিত। বায়রনকে আমি খুব স্নেহ করি। ও খুব ভাল ছেলে। ভালো মনের মানুষ। প্রয়োজনে আমি যাব ওকে দেখতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও সুস্থ হয়ে উঠুক। কোনও বিপদ যেন ওর না হয়। ওঁর অগ্নিদগ্ধ হওয়ার খবরে খুবই চিন্তিত হয়ে পড়লাম।’

তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমার বন্ধু, সহকর্মী বায়রন বিশ্বাসের খবরে খুবই খারাপ লাগছে। ওর দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই।’