উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সশস্ত্র সীমা বল এসএসবি-র ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ করে শাহ (Amit Shah) বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানে রাজ্যের আগের মুখ্যমন্ত্রীকেও (Mamata Banerjee) ডাকা হত। কিন্তু তিনি কখনওই আসতেন না। কেন আসতেন না সেটা বলতে পারবো না।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি আলাদা করে শুভেন্দুকে (Suvendu Adhikari) ধন্যবাদও জানান।
৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের ১০০ দিন কেটে গিয়েছে। তার পরই তিন দিনের সফরে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) একদিকে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে (Mamata Banerjee) নিশানা করেছেন তেমনই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শাহ (Amit Shah) সাফ বলেন, ‘বাংলায় অনুপ্রবেশ এক বড় সমস্যা। এজন্য সীমান্ত সুরক্ষা খুবই জরুরি। আগের তৃণমূল সরকারের আমলে সীমান্ত সুরক্ষার জন্য বার বার জমি চেয়ে পাওয়া যেত না। কিন্তু সরকার বদলের পর দিন বদলেছে। এখন জমির জন্য চিঠি দেওয়ার আগেই শুভেন্দু সরকারের অনুমতি মিলে যায়।’
এদিনের অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন শাহ (Amit Shah) । এ প্রসঙ্গে শাহ (Amit Shah) বলেন, ‘শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমির প্রয়োজন ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকার সেই জমি দেয়নি। সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জমি দিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানেও তিনি উপস্থিত আছেন, এটা খুবই খুশির কথা।’
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের ঐতিহ্য রক্ষার ওপরেও জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) । এদিনের অনুষ্ঠানে আরও একবার বন্দেমাতরমের গুরুত্বের কথা তুলে ধরেন শাহ (Amit Shah) । তিনি বলেন, ‘স্বাধীনতা ও দেশভাগের পরও বন্দেমাতরমকে কখনও তার প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বন্দেমাতরম গানটি পুরোপুরি গাওয়া হত না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) চেষ্টায় পরিবর্তনের মাধ্যমে বন্দেমাতরমকে তার যথাযোগ্য মর্যাদায় ফিরিয়ে হয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ভবিষ্যৎ প্রজন্ম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ও তাঁর অবদান সম্পর্কে আরও স্পষ্ট ও বিস্তারিত জানতে পারবে।’
আরও পড়ুন: নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে দমকলের শোকজ, ২৪ ঘণ্টায় জবাব তলব
এদিন এসএসবি-র অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যান শাহ (Amit Shah) । সেখানে তিনি ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-র একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ রাজ্যের অন্য মন্ত্রীরা। আগামী ২৬ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। শনিবার পাহাড় সংক্রান্ত বিষয়ে দু’টি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন শাহ (Amit Shah) । শনিবারই তিনি দিল্লি রওনা হয়ে যাবেন।
দেখুন: অটো-ট্যাক্সি চালকদের মারাঠি শেখাতে অভিযান, বিনামূল্যে ক্লাসের ব্যবস্থা মহারাষ্ট্র সরকারের




