• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

পাকা বাড়ি জন্য আবেদনের আহ্বান, ৩টি নথি জমা দিলেই মিলবে প্রকল্পের সুবিধা, ৩১ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে

প্রশাসনের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awaas Plus 2024)-গ্রামীণের আওতায় ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে

পাকা বাড়ি জন্য আবেদনের আহ্বান, ৩টি নথি জমা দিলেই মিলবে প্রকল্পের সুবিধা, ৩১ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে

Image: SNS

পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে ‘আবাস প্লাস ২০২৪ সমীক্ষা’ (Awaas Plus 2024)-র আওতায় আবেদন করার আহ্বান করেছে রাজ্য সরকার (Suvendu Adhikari)। ‘পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার’-এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকায় সমীক্ষার কাজ চলছে। প্রশাসনের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awaas Plus 2024)-গ্রামীণের আওতায় ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: NEP রূপায়ণে রাজ্যে টাস্ক ফোর্স, চার বছরের স্নাতক থেকে শিল্পমুখী পাঠ্যক্রমে জোর

৩১ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ

যেসব যোগ্য পরিবার এখনও সমীক্ষায় (Awaas Plus 2024) নাম নথিভুক্ত করতে পারেনি, তাদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। দু’টি অ্যাপের মাধ্যমে Awaas Plus 2024 এবং AadharFaceRD আবেদন করা যাবে।

আবেদন করতে লাগবে মাত্র ৩টি নথি

আবেদনকারীদের কাছে এই নথিগুলি থাকা অবশ্যই প্রয়োজন। সেগুলি হল, আধার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। আবেদন বা সমীক্ষা নিয়ে কোনও সমস্যা হলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) দপ্তরে যোগাযোগ করা যাবে। প্রশাশনের তরফে  8282082820 এবং 1800 889 1451 নম্বরে হেল্পলাইন পরিষেবাও চালু রাখা হয়েছে। বিস্তারিত তথ্য জানার জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে দমকলের শোকজ, ২৪ ঘণ্টায় জবাব তলব

সমীক্ষার বাইরে থাকলে জানানোর আবেদন

প্রশাসনের(Suvendu Adhikari) তরফে জানানো হয়েছে, গত আড়াই মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকায় আবাস প্লাসের সমীক্ষা চলছে (Awaas Plus 2024)। কোনও যোগ্য পরিবার এখনও সমীক্ষার আওতায় না এলে দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আনার আবেদন জানানো হয়েছে।

যোগ্য পরিবারগুলি যাতে কোনওভাবেই তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ফলে যাঁরা এখনও সমীক্ষায় নাম নথিভুর্ত করতে পারেননি, তাঁদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন: বন্যা মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে আজ শুভেন্দু, কনভয় ঘিরে জনতার উচ্ছ্বাস