• facebook
  • twitter
Monday, 1 June, 2026

‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে সিট গঠনের নির্দেশ শুভেন্দুর

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান তিনি

একাধিক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল। অন্নপূর্ণা যোজন চালু করতে গিয়ে এমনই তথ্য উঠে এসেছে। আজ অর্থাৎ সোমবার আরও একবার সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব ‘পুরুষ’ লক্ষ্মীদের জন্য কড়া শুভেন্দু অধিকারীর প্রশাসন। ইতিমধ্যেই কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। এদিন সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান তিনি।

শুভেন্দু এদিন বলেন, ‘মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখানে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের।‘

Advertisement

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে এদিন শুভেন্দু বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন – জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা – যারা মহিলা নন – তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়ব না। সিট গঠন করতে বলেছি। আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্য়বস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।‘

Advertisement

অন্নপূর্ণ প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, ‘অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকেই। জনগণ সহযোগিতা করছেন। সোমবার থেকে অনলাইন চালু হয়ে গিয়েছে। আশা করছি বুধবার আরও অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে।‘

 

Advertisement