• facebook
  • twitter
Friday, 24 April, 2026

‘পরিবর্তন এখন নিশ্চিত’, পানিহাটিতে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

অভিযোগ তুলে তিনি জানান, এবার সেই পরিস্থিতির বদল ঘটবে। তাঁর কথায়, ‘বাংলার মানুষ স্থির করে ফেলেছে, তারা পরিবর্তন চায়।’

বঙ্গে নির্বাচনী উত্তাপ চরমে। সেই আবহেই উত্তর ২৪ পরগনার পানিহাটির জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ‘পরিবর্তনের যে আভাস এতদিন মিলছিল, তা গতকালের ভোটের পর নিশ্চিত হয়ে গিয়েছে।’

শুক্রবার একই দিনে রাজ্যের একাধিক জায়গায় প্রচারে নামেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে তাদের একাধিক কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে বাড়ে উত্তেজনা। পানিহাটির সভা থেকে মোদী বলেন, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। এতদিন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এবার সেই পরিস্থিতির বদল ঘটবে। তাঁর কথায়, ‘বাংলার মানুষ স্থির করে ফেলেছে, তারা পরিবর্তন চায়।’

Advertisement

অন্যদিকে, অমিত শাহও সাংবাদিক বৈঠকে দাবি করেন, প্রথম দফার ভোটেই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। তাঁর বক্তব্য, মানুষের মধ্যে ভয় কাটিয়ে ভোট দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে, যা বড় রাজনৈতিক পরিবর্তনের লক্ষণ। শাহ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ক্ষমতায় এলে সমস্ত অভিযোগের তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানোর আশ্বাসও দেন তিনি।

Advertisement

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন। হাওড়া থেকে ভবানীপুর পর্যন্ত জনসভা ও পদযাত্রার মাধ্যমে তিনি জনসংযোগ চালান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে এবার ত্রিমুখী প্রচারের লড়াইয়ে প্রতিটি দলই নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া। ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে বাকযুদ্ধ ও রাজনৈতিক চাপানউতোর।

Advertisement