• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

পথ দুর্ঘটনায়

রবিবার রাত সাড়ে দশটা নাগাদ খড়গপুরের পুরী গেট ফ্লাইওভারে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌমেন দাস। বাড়ি বিদ্যাসাগরপুরে।

পথ দুর্ঘটনায়

প্রতীকী ছবি (Photo: iStock)

রবিবার রাত সাড়ে দশটা নাগাদ খড়গপুরের পুরী গেট ফ্লাইওভারে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌমেন দাস। বাড়ি বিদ্যাসাগরপুরে। জখম হয় আরেক যুবক। তার নাম লােকনাথ সরকার । বাড়ি ২৩ নং ওয়ার্ডের বামুনপাড়ায়। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, আমায় মাতা পূজা দেখে বাইকে বাড়ি ফিরছিল দুই যুবক। ফ্লাইওভারে বাঁক নিতে গিয়ে বাইক পিছলে যায়। সাইড রেলিংয়ে ধাক্কা লেগে মাথায় আঘাত লাগে সৌমেনের।

খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘােষণা করেন। নাইট কারফিউ বলবত থাকা সত্ত্বেও রাতের রাস্তায় অল্পবয়সীদের জোরে বাইক চালানাের হিড়িক যে কমেনি রবিবার রাতের দুর্ঘটনা তারই ইঙ্গিত দিল।