• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

আজ থেকে ১৮ এপ্রিল, ৭ দিনে ২১টি জনসভা, ৪টি রোড শো মমতার

১৩ এপ্রিল বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের আউসগ্রাম এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

আজ থেকে ১৮ এপ্রিল, ৭ দিনে ২১টি জনসভা, ৪টি রোড শো মমতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন নির্বাচনী আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা সাত দিনের ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছেন। ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় সভা, জনসভা ও রোড শোয়ের মাধ্যমে প্রচারে ঝড় তুলবেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২১টি জনসভা এবং ৪টি রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ১২ এপ্রিল বাঁকুড়ার ছাতনা, বিষ্ণুপুরের ওন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে তিনটি সভা রয়েছে মমতার। ১৩ এপ্রিল বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের আউসগ্রাম এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। পরের দিন ১৪ এপ্রিল ঘাটাল, তমলুক ও হাওড়া সদরে তিনটি সভা করার কথা রয়েছে।

১৫ এপ্রিল উত্তর দিনাজপুরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিলিগুড়ি ও মালে দুটি রোড শো রয়েছে। ১৬ এপ্রিল মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় তিনটি সভায় যোগ দেবেন তিনি। ১৭ এপ্রিল কোচবিহার ও বাঁকুড়ায় দুটি জনসভা এবং দুর্গাপুরে একটি রোড শো করবেন।

সবচেয়ে ব্যস্ত সূচি ১৮ এপ্রিল। ওই দিন উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর, হাওড়া ও শিবপুর— মোট ৬টি সভাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে হাওড়ায় একটি রোড শো রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘন কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।