উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বাঁকুড়ার পাঁচ পর্বতারোহী। তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য ঘোষমা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুক্রবার বাঁকুড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু।
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন মন্ত্রী। গাড়োয়াল হিমালয়ের কেদারতালে ট্রেকিংয়ে গিয়েছিলেন বাঁকুড়ার পাঁচ বন্ধু। প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাঁরা নিখোঁজ হয়ে যান। সেই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বাঁকুড়ায়।
শুক্রবার মন্ত্রী ক্ষুদিরাম বলেন, ‘বিপদের সময়ে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোই মানবিকতার অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ কেদারতাল অভিযানে অভিযানে গিয়ে মৃত ও নিখোঁজ অভিযাত্রীদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছি। এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞা।‘
মন্ত্রী আরও জানান, আর্থিক সাহায্যের পাশাপাশি শুক্রবার শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও। তাঁদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী ২১ নভেম্বর তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন হলে আরও সাহায্যের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষারঝড়ে ৮ জন নিখোঁজ, তাঁদের মধ্যে ৫ জনই বাঁকুড়ার, হেলিকপ্টারে চলছে তল্লাশি
এই ঘটনায় বাঁকুড়া জুড়ে শোকের ছায়া। তরুণ অভিযাত্রীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানী বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকেরা। পাশাপাশি দলের একমাত্র নিখোঁজ সদস্যের সন্ধান পাওয়ার আশাতেও রয়েছেন সকলে।
দেখুন:




