• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

ডোমজুড়ে পাখা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন

কারখানার আশেপাশের এলাকা ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দমকলের বেগ পেতে হয়

হাওড়ার ডোমজুড়ে পুড়ে ছাই হয়ে গেল পাখা তৈরির কারখানা। সোমবার সকাল ৬টায় আগুন লাগে ওই কারখানায়। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ডোমজুড়ের জঙ্গলপুরে জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে রয়েছে ওই কারখানাটি।

কারখানার মেশিন ও কাঁচামালে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। কারখানার কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তাতে কোনও লাভ হয়নি। খবর দেওয়া দমকলে। ১০টি ইঞ্জিন অকুস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা।

কারখানার আশেপাশের এলাকা ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দমকলের বেগ পেতে হয়। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। সে কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তা জানার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা।