• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

হাওড়ার বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু বৃদ্ধার, একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আগুনের তাপে অনেকেই আহত হন। অনেকে ঝলসে গিয়েছেন বলেও খবর। তারপরই দমকল কর্মীরা তাঁদের কোলে তুলে সিঁড়ি থেকে

হাওড়ার বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু বৃদ্ধার, একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Howrah Fire Photo-ANI

হাওড়ার আন্দুলের মৌড়ি এলাকার একটি বহুতলে আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এই বহুতলের চতুর্থ তলা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে দেয়। সেটা দেখে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন দমকলে। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটের ভিতরে বেশ কয়েকজন বাসিন্দা আটকে পড়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তাঁদের উদ্ধার করে। আর দমকলের পাঁচটি ইঞ্জিন টানা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আনে। আগুনে অনেকে ঝলসে গিয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। দমকল কর্মীরা অনেককে কোলে তুলে ওই আগুনের লেলিহান শিখা থেকে উদ্ধার করেন।

এই আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো এক বৃ্দ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায় (৭২)। ধোঁয়ায় দমবন্ধ অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কয়েকজন। বুধবার দুপুরে আন্দুলের আমতলায় অবস্থিত আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে নীচের তলায়ও। ধোঁয়ায় ভরে যায় আবাসন এবং আশপাশে। আবাসনের একাধিক তলে আটকে পড়েন বাসিন্দারা। স্থানীয় লোকজন এবং দমকল কর্মীদের সহযোগিতায় আটক বাসিন্দাদের উদ্ধার করা হয়। তবে তার মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন আবাসিক। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনের তাপে অনেকেই আহত হন। অনেকে ঝলসে গিয়েছেন বলেও খবর। তারপরই দমকল কর্মীরা তাঁদের কোলে তুলে সিঁড়ি থেকে নামিয়ে নিচে নিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটেনি। আগুন আশেপাশে ছড়িয়ে পড়ায় দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ এবং দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। ল্যাডার ও আধুনিক সরঞ্জামের সাহায্যে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বের করে আনার কাজ চালানো হয়।

তাছাড়া আবাসনের ভিতরে আর কেউ আটকে আছেন কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সেটা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটের গৃহকর্তা গিয়েছিলেন কাজে। তখন কোনওভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতলা আর তিনতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উল্লেখ্য, কদিন আগেই কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তাতে ৯ জনের মৃত্যু হয়েছিল। এবার হাওড়ার আবাসনে অগ্নিকাণ্ড। মৃত্যু হলো একজন বৃদ্ধার।