আজ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে এখনও দপ্তর বণ্টন করা হয়নি। কে কোন দপ্তর পাবেন সেই পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে খবর। দপ্তর বণ্টন নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।
এদিন মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে। জনতার দরবারেও তাঁর উপস্থিত থাকার কথা। সেখান থেকে তারকেশ্বর যাওয়ার কথা। মন্দিরে পুজো দিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। আগামী ২০ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বেরের সভা থেকে তাঁর দিল্লি যাওয়ার কথা।
Advertisement
সোমবার লোকভবনে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। রাজ্যপাল এন রবি তাঁদের শপথ বাক্য পাঠ করান। ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী সোমবার শপথ নেন।গতকাল বিকেলে দপ্ত বণ্টন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বুধবার দপ্তর বণ্টন হতে পারে বলে খবর। তার আগেই মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা তাৎপর্যপূরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement
Advertisement




