• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

অন্যদিকে মােড় নিল মারাদোনার মৃত্যু তদন্ত

এবার অন্যদিকে মােড় নিল দিয়াগাে মারাদোনার মৃত্যু তদন্ত। তাকে নাকি অপহরণ করা হয়েছিল। এমনই চাঞ্চল্যকর অভিযােগ তুলেছেন তার আইনজীবী মাতিয়াস মােল্লা।

অন্যদিকে মােড় নিল মারাদোনার মৃত্যু তদন্ত

দিয়েগো মারাদোনা (File Photo IANS)

এবার অন্যদিকে মােড় নিল দিয়াগাে মারাদোনার মৃত্যু তদন্ত। তাকে নাকি অপহরণ করা হয়েছিল। এমনই চাঞ্চল্যকর অভিযােগ তুলেছেন তার আইনজীবী মাতিয়াস মােল্লা। তাঁর আরও দবি মারাদোনাকে অপহরণ করেছিলেন তার দুই কন্যা দালমা ও জিয়ানিন্না।

মৃত্যুর আগে ১ কোটি ৮০ লক্ষ ডলারের লােভে দুই কন্যা তার বাবাকে অপহরণ করেছিলেন। আইনজীবী মাতিয়াস মােল্লার দাবি, মৃত্যুর আগে বােন লিলির কাছে থাকতেন মারাদোনা। সেই সময় তার দুই কন্যা দিয়াগাের কাছে চলে আসেন।

তবে তাঁর কাছে আসার অন্য উদ্দেশ্য ছিল। টাকার জন্যই নাকি দুই মেয়ে রােজ ঝগড়া করতেন বাবার সঙ্গে। ওঁর ক্রেডিট কার্ড হাতিয়ে নেওয়ার পর ওঁরা মারাদোনাকে অপহরণ করে। গত বছর ২৫ নভেম্বর মারা যান দিয়াগাে মারাদোনা।

তার মৃত্যু ঘিরে রহস্য রয়েছে। একের পর এক তথ্য উঠে আসছে। মারাদোনার সম্পত্তি ও তার মৃত্যু নিয়ে একাধিক বিতর্ক তৈরি হওয়ার পর কয়েক মাস আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। এর পর থেকেই একের পর এক তথ্য উঠে আসছে সকলের সামনে।