দক্ষিণ কলকাতার সাউথ সিটি কমপ্লেক্সে ভয়াবহ আগুন (South City Mall Fire)। শুক্রবার সকালে আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সাতসকালে এই ঘটনায় সাউথ সিটি মলের (South City Mall Fire) অভিজাত আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টা নাগাদ আগুন লাগার খবর আসে। প্রথমে কয়েকটি ইঞ্জিন পাঠানো হলেও পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ানো ইঞ্জিনের সংখ্যা। দমকল পৌঁছানোর আগেই আবাসনের নিরাপত্তারক্ষী ও কয়েক জন বাসিন্দা আগুন নেভানোর চেষ্টা করেন।
কী করে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আবাসনের ভিতরে আটেক পড়া সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দমকলের আধিকারিকদের দাবি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকেরা।
দেখুন:




