• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

দেবশ্রীকে বললেন মিঠুন, কী করে তােকে ভুলব জানি না

আগামীকাল দোল। সেই উপলক্ষে জমাটি সেলিব্রেশন হবে ডান্স ডান্স জুনিয়ার-সিজন টু-এ। যার মুখ্য আকর্ষণ দেবশ্রী।

দেবশ্রীকে বললেন মিঠুন, কী করে তােকে ভুলব জানি না

দেবশ্রী রায় (Photo: IANS)

এক সময় তার নামের আগে বিশেষণ বসত কলকাতার রসগােল্লা। ঠিক ধরেছেন, তিনি দেবশ্রী রায়। তার ছবির বিখ্যাত গান আমি কলকাতার রসগােল্লা এক সময় তুমুল জনপ্রিয় হয়েছিল। বহুদিন পরে সেই গানের সঙ্গে পারফর্ম করলেন দেবশ্রী রায়। সৌজন্যে জনপ্রিয় রিয়ালিটি শাে ডান্স ডান্স জুনিয়ার-সিজন টু।

আগামীকাল দোল। সেই উপলক্ষে জমাটি সেলিব্রেশন হবে এই শােয়ে। যার মুখ্য আকর্ষণ দেবশ্রী। মঞ্চে তার ছবির সেই বিখ্যাত গানের সঙ্গে পারফর্ম করলেন তিনি। আর তা দেখে মহাগুরু মিঠুন চক্রবর্তীর উক্তি, কী করে তােকে ভুলব জানি না। এতদিন পরে মিঠুনকে সামনে পেয়ে আপ্লুত দেবশ্রীও।

পাশাপাশি শােয়েরও প্রশংসা করেছেন তিনি। তাঁর কথায়, আমার খুব ভাল লাগল। খুব আনন্দ করলাম। সকলেই একটা লেভেলে পারফর্ম করেছে। অনেক দিন পর আমার হিরাের সঙ্গে দেখা হল। মিঠুনদাও যে কথাগুলাে বলেছেন ভালাে লেগেছে। বহু নতুন প্রতিভাকে সুযােগ দিচ্ছে এই শাে। প্রতি সপ্তাহে বিচারকের দায়িত্ব সামলান মনামী ঘােষ। মিঠুনের উপস্থিতি এই শােয়ের অন্যতম আকর্ষণ।

দোল স্পেশাল এপিসােডে যদিও সকলের চোখ থাকবে দেবশ্রীর দিকে। প্রতিযােগীদের প্রশংসাও করেছেন তিনি। অত্যন্ত সুদক্ষ নৃত্যশিল্পী দেবশ্রীর পরামর্শ কাজে লাগবে প্রতিযােগীদের। দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সে সব দৃশ্যের সাক্ষী থাকবেন টেলিভিশন দর্শকরা।