• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

বৈভবকে বসিয়ে সঞ্জুকে খেলিয়ে লাভ হল না! ফের জায়গা হারানোর চাপ স্যামসনের?

মাত্র ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ফিরেছেন সঞ্জু। ফলে ফের সামনে চলে এসেছে সেই পুরনো প্রশ্ন—সঞ্জুর জায়গা কি এ বার সত্যিই বিপন্ন?

বৈভবকে বসিয়ে সঞ্জুকে খেলিয়ে লাভ হল না! ফের  জায়গা হারানোর চাপ স্যামসনের?

Image: IANS

বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে উন্মাদনা এখন আর শুধু ভারতের ক্রিকেটমহলে সীমাবদ্ধ নেই। ১৫ বছরের বাঁহাতি ব্যাটারের আগ্রাসী ব্যাটিং ইতিমধ্যেই তাঁকে (Vaibhav Sooryavanshi)ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম বড় ভবিষ্যৎ তারকা করে তুলেছে। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে বাইরে রেখে অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে (Sanju Samson)অভিষেক শর্মার সঙ্গে ওপেন করায় ভারত। কিন্ত প্রথম পরীক্ষাতেই ধাক্কা। মাত্র ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ফিরেছেন সঞ্জু (Sanju Samson)। ফলে ফের সামনে চলে এসেছে সেই পুরনো প্রশ্ন—সঞ্জুর (Sanju Samson) জায়গা কি এ বার সত্যিই বিপন্ন?

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে আফগানিস্তানকে ১৫৬/৮ রানে আটকে দেয় ভারত। অর্শদীপ সিং ১৯ রানে তিন উইকেট নেন। জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ৩২ বলে ৮২ রানের ইনিংসে মাত্র ১৩.৪ ওভারে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। কিন্তু সেই বড় জয়ের মধ্যেও ভারতীয় দলের নির্বাচন নিয়ে আলোচনা থামেনি।

আরও পড়ুন: ডায়াবিটিসকে হারিয়ে ইউএস ওপেন জয় জেভেরেভের, ট্রফি হাতে আবেগে মাকে মনে পড়ল জার্মান তারকার

কারণ, বেঞ্চে বসে ছিলেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এই ১৫ বছরের ক্রিকেটার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান। তিনিই সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করার নজির গড়েছেন।

অন্য দিকে, সঞ্জুর (Sanju Samson) আন্তর্জাতিক কেরিয়ার কখনওই খুব একটা মসৃণ ছিল না। রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে জায়গা পাওয়ার লড়াই করতে হয়েছে তাঁকে। ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দু’টি শতরান করে অবশ্য টি-টোয়েন্টি দলে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছিলেন সঞ্জু(Sanju Samson)। তার পর অভিষেকের সঙ্গে তাঁর ওপেনিং জুটিও যথেষ্ট আশা জাগিয়েছিল।

কিন্তু বৈভবের (Vaibhav Sooryavanshi) উত্থান তাঁকে ফের কড়া প্রতিযোগিতার মুখে ফেলেছে। শুধু বৈভবই নন, উইকেটকিপার-ব্যাটার হিসাবে ইশান কিষাণও রয়েছেন দলে। ফলে সঞ্জুকে এখন প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ রানে আউট হওয়ায় তাঁর উপর চাপ যে আরও বাড়ল, তা বলাই যায়।

আরও পড়ুন: ফের বয়কট নকভিকে, এশিয়া কাপ জিতেও ট্রফি না নিয়েই দেশে ফিরছেন ভারতের মেয়েরা

বৈভব কি সঞ্জুর সরাসরি প্রতিদ্বন্দ্বী?

বর্তমান পরিস্থিতিতে প্রশ্নটা স্বাভাবিক। অভিষেক শর্মা দুরন্ত ফর্মে রয়েছেন। ফলে ওপেনিংয়ের একটি জায়গা কার্যত তাঁর জন্য নির্দিষ্ট বলেই মনে হচ্ছে। অন্য জায়গায় সঞ্জু বনাম বৈভবের লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। ৩১ বছরের সঞ্জুর অভিজ্ঞতার পাশে ১৫ বছরের বৈভবের (Vaibhav Sooryavanshi) নির্ভীক ব্যাটিং—টিম ম্যানেজমেন্টের পক্ষে তাই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

তবে একটি ম্যাচের ব্যর্থতা দিয়ে সঞ্জুকে (Sanju Samson) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোও ঠিক হবে না বোধহয়। কিন্তু বাস্তব সত্যি হল, বৈভব (Vaibhav Sooryavanshi) যত ভাল খেলছেন, সঞ্জুর (Sanju Samson)উপর ততই বাড়ছে পারফর্ম করার চাপ। আগামী ম্যাচগুলিতে দুই ক্রিকেটারকেই নিয়ে অধিনায়ক শ্রেয়স আয়ার এবং কোচ গৌতম গম্ভীরকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে, নাকি ভবিষ্যতের তারকাকে আরও বেশি সুযোগ দেওয়া হবে—আফগানিস্তান সিরিজেই তার উত্তর খুঁজছে ভারত।

দেখুন: