এত দিনের অপেক্ষার অবসান। যে শহর এক সময় তাঁকে ফাইনালে হারতে দেখেছিল, সেই নিউ ইয়র্কেই এ বার ইতিহাস গড়লেন আলেকজান্ডার জেভেরেভ। বেন শেল্টনকে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথম বার ইউএস ওপেনে (US Open 2026) চ্যাম্পিয়ন হলেন জার্মান তারকা। ২০২৬-এ এই নিয়ে তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে ফরাসি ওপেনও জিতেছেন তিনি।
কিন্তু ট্রফি জয়ের পর জেভেরেভের মুখে নিজের কথা খুব বেশি ছিল না। বরং ফিরে গেলেন ছোটবেলায়। মাত্র চার বছর বয়সে টাইপ-১ ডায়াবিটিস ধরা পড়েছিল তাঁর। সেই সময় চিকিৎসকেরা পরিবারকে জানিয়েছিলেন, এই অসুখের কারণে তাঁর জীবন এবং খেলাধুলার ভবিষ্যৎ অনেকটাই সীমিত হয়ে যেতে পারে। কিন্তু সেই আশঙ্কাকে পাত্তা দেননি তাঁর মা ইরিনা।

পুরস্কার বিতরণীর মঞ্চে জেভেরেভ বলেন, ‘আমি এমন এক জনকে ধন্যবাদ দিতে চাই, যিনি আমার ম্যাচ কখনও দেখেন না। কিন্তু আমার টেনিস জীবনে এবং আমার জীবনে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।’
তার পরেই মায়ের প্রসঙ্গ টেনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জেভেরেভের কথায়, ‘আপনার চার বছরের ছেলের ডায়াবিটিস ধরা পড়েছে, আর চিকিৎসকেরা বলছেন তার জীবন এবং খেলাধুলার সুযোগ খুবই সীমিত। তার পর সেই ঘর থেকে বেরিয়ে এসে বলতে কেউ যদি বলে যে, ‘আমার ছেলে যেখানে যেতে চায়, সেখানেই যাবে’, সে জন্য অসম্ভব শক্তিশালী একজন মা হতে হয়।’
Zverev gave an emotional speech after winning the U.S. Open about his mom and how she helped him achieve his dreams despite struggling with diabetes
“I wanna thank one more person who’s never actually watching my matches but is the most important person in my tennis life and in… pic.twitter.com/xDIRIuvMf2
— The Tennis Letter (@TheTennisLetter) September 13, 2026
মায়ের সেই বিশ্বাসের কথাও মনে করিয়েছেন জেভেরেভ। তাঁর ভাষায়, ‘সে যদি টেনিস খেলোয়াড় হতে চায়, তা হলে টেনিস খেলোয়াড়ই হবে। অন্য কিছু করতে চাইলে অন্য কিছু করবে। কিন্তু এই অসুখ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে না।’
মাকে নিয়ে তাঁর আরও বক্তব্য, ‘তিনি আমার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি যা করেছেন, তার জন্য অবিশ্বাস্য রকম শক্তিশালী একজন মহিলা হতে হয়।’
আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ সরল কল্যাণীতে
জেভেরেভ দীর্ঘ দিন নিজের ডায়াবিটিসের কথা প্রকাশ্যে আনেননি। ২০২২ সালে তিনি প্রথম জানান যে ছোটবেলা থেকেই টাইপ-১ ডায়াবিটিসের সঙ্গে লড়াই করছেন। পরে এই অসুখে আক্রান্ত শিশুদের সাহায্য করার জন্য তৈরি করেন ‘Alexander Zverev Foundation’। ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ বাড়ানোও এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
এই ইউএস ওপেন (US Open 2026) জয় জেভেরেভের কাছে আরও স্মরণীউয়, কারণ, ২০২০-তে এই নিউ ইয়র্কেই ডমিনিক থিয়েমের বিরুদ্ধে ফাইনালে প্রথম দু’টি সেট জিতেও শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন। সেই যন্ত্রণা এত বছর পর মুছে গেল এ বার। শেল্টনের বিরুদ্ধে চার সেটে জয় নিশ্চিত করে তুলে নিলেন বহু প্রতীক্ষিত ইউএস ওপেন ট্রফি।
আরও পড়ুন: ফের বয়কট নকভিকে, এশিয়া কাপ জিতেও ট্রফি না নিয়েই দেশে ফিরছেন ভারতের মেয়েরা
একই সঙ্গে ২০২৬ হয়ে থাকল জেভেরেভের কেরিয়ারের অন্যতম সেরা বছর। ফরাসি ওপেনের পর এ বার ইউএস ওপেন (US Open 2026) —এক মরসুমে জিতে নিলেন দু’টি গ্র্যান্ড স্ল্যাম। আর নিউ ইয়র্কের সেই রাতের সবচেয়ে আবেগের মুহূর্ত হয়ে থাকল ট্রফি হাতে তাঁর মাকে দেওয়া শ্রদ্ধা। শৈশবের অসুখ তাঁকে থামাতে পারেনি। বরং মায়ের বিশ্বাসই হয়ে উঠেছিল তাঁর শক্তি। ইউএস ওপেন (US Open 2026) জিতে সেই বিশ্বাসেরই যেন উপযুক্ত দাম দিলেন জেভেরেভ।
দেখুন:




