• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

‘মুখে ঘুষি, লাথি’, মণিপুরী সঙ্গীতশিল্পী খুনে FIR-এ উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পুলিশকে দেওয়া বয়ানে ইয়াইফাবা জানান, রাত সাড়ে ১১টা নাগাদ তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন। হঠাৎ বাইরে বাবার চিৎকার শুনতে পান। দরজা খুলে বাইরে বেরিয়ে তিনি দেখতে পান, চার-পাঁচ জন যুবক তাঁর বাবাকে মারধর করছেন

‘মুখে ঘুষি, লাথি’, মণিপুরী সঙ্গীতশিল্পী খুনে FIR-এ উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Image: IANS

দিল্লির কিলোকরি এলাকায় মণিপুরী সঙ্গীতশিল্পী (Manipuri musician) চোংথম বিক্রম সিংয়ের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া এফআইআরে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তাঁর ছেলে ইয়াইফাবার অভিযোগ, গত ৬ সেপ্টেম্বর রাতে তাঁদের বাড়ির বাইরে চার-পাঁচ জন যুবক তাঁর ৫৪ বয়সি বাবাকে ঘুষি ও লাথি মারছিলেন। ঘটনাটি তিনি নিজের চোখে দেখেছেন বলেও এফআইআরে জানিয়েছেন।

পুলিশকে দেওয়া বয়ানে ইয়াইফাবা জানান, রাত সাড়ে ১১টা নাগাদ তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন। হঠাৎ বাইরে বাবার (Manipuri musician)  চিৎকার শুনতে পান। দরজা খুলে বাইরে বেরিয়ে তিনি দেখতে পান, চার-পাঁচ জন যুবক তাঁর বাবাকে মারধর করছেন।

এরপর সাহায্যের তিনি(Manipuri musician) চিৎকার করেন। চিৎকার শুনে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তিনি তাঁদের মুখ দেখেছিলেন এবং তাঁরা সামনে এলে, চিনতে পারবেন বলেও পুলিশকে জানিয়েছেন।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, হামলার পর বিক্রম সিং(Manipuri musician)  একটি ট্যাক্সির ভিতরেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘জেলে থাকার মতোই জীবন’, দিল্লির অস্বাস্থ্যকর হস্টেল নিয়ে সরব পড়ুয়ারা

ইয়াইফাবা জানিয়েছেন, তাঁর বাবা পেশায় একজন সঙ্গীতশিল্পী (Manipuri musician)  ছিলেন। গত সাত-আট বছর ধরে তিনি সে ভাবে কাজ করছিলেন না। তাই বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন। তাঁদের পরিবারের আদি বাড়ি মণিপুরের ইম্ফলে। ইয়াইফাবা নিজে নয়ডার এশিয়ান ল কলেজে বিএ এলএলবি পড়েন।হামলার জেরেই তাঁর বাবার মৃ্তযু হয়েছে বলে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া আর্জি জানিয়েছেন ইয়াইফাবা।

গত রবিবার রাতে মণিপুরের সঙ্গীতশিল্পী (Manipuri musician) চোংথাম বিক্রম সিংয়ের উপর হামলা চালানো হয়। মারধরে গুরুতর জখম হন তিনি (Manipuri musician) । পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমা, মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরের সিং-সহ অনেকে এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানা করেছেন রাহুল-খাড়গে।

আরও পড়ুন: প্রযুক্তিগত ত্রুটিতে ব্রিটেনজুড়ে বিমান পরিষেবায় বিভ্রাট, বাতিল প্রায় ১৩০০ উড়ান

মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন ওই ঘটনার ১৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, প্রায় আট জন হুড়মুড়িয়ে একটি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। ওই ভিডিওটি দিল্লি পুলিশ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপেরর দাবি জানিয়েছেন তিনি।

উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা এবং তাঁদের সম্মান ক্ষুন্ন করার চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। রবিবার রাতের ওই ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম ভরত কুমার (১৯), প্রমোদ (২৬), রমজান খান (২২), বিজয় (৩৬), দীপাংশু (২১), মোহন বিশ্বকর্মা (৩২) এবং মন্নু (২৬)। এ ছাড়া এক নাবালককেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে চারর জন একটি ধাবায় ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। দু’জন প্যাকেজিং কর্মী। মন্নু একটি পিৎজার দোকানে কাজ করতেন।

 

দেখুন: