• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

প্রযুক্তিগত ত্রুটিতে ব্রিটেনজুড়ে বিমান পরিষেবায় বিভ্রাট, বাতিল প্রায় ১৩০০ উড়ান

এই বিভ্রাটের প্রভাব পড়েছে হিথরো, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুর, বার্মিংহাম ও এডিনবরার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে। পাশাপাশি আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও কয়েক ডজন উড়াল বাতিলের খবর মিলেছে

প্রযুক্তিগত ত্রুটিতে ব্রিটেনজুড়ে বিমান পরিষেবায় বিভ্রাট, বাতিল প্রায় ১৩০০ উড়ান

Image: IANS

ব্রিটেনে বিমান (UK Air Travel)পরিষেবায় বিপত্তি। ‘ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিস’(এনএটিএস)-এর প্রযুক্তিগত সমস্যার জেরে মঙ্গলবার থেকে দেশের একাধিক বড় বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। একের পর এক উড়ান বাতিল (UK Air Travel) হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বিমান ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দর থেকে ছাড়ার বা সেখানে অবতরণের কথা ছিল এমন প্রায় ১,৩০০টি উড়ান বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনের মঞ্চে মোদী-পুতিন বৈঠক, আলোচনা হতে পারে যুদ্ধাস্ত্র নিয়ে

এই বিভ্রাটের প্রভাব (UK Air Travel) পড়েছে হিথরো, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুর, বার্মিংহাম ও এডিনবরার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে। পাশাপাশি আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও কয়েক ডজন উড়াল বাতিলের খবর মিলেছে।

এনএটিএস জানিয়েছে, তাদের ফ্লাইট ডেটা প্রসেসিং সিস্টেম-এ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ত্রুটি মেরামত করা সম্ভব হয়েছে, ততক্ষণে বহু উড়ান বাতিল হয়ে যায়। এই ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে সংস্থাটি।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের শতাধিক উড়ান বাতিল করতে হয়েছে। বেশ কয়েকটি উড়ানের রুটও পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, রায়ানএয়ারের ৫০টির বেশি উড়ান বাতিল হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৫ হাজারের বেশি যাত্রী এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বলে খবর।

আরও পড়ুন: অরুণাচলে প্রথমবার কোর কমান্ডার বৈঠক, এলএসি-তে শান্তির বার্তা

‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযআয়ী, বুধবারও লন্ডনে এখনও পর্যন্ত ১৭৭টি উড়ান বাতিল হয়েছে (UK Air Travel)। পরিস্থিতির উপর নজর রেখে এয়ার ইন্ডিয়াও যাত্রীদের সতর্ক করেছে। বিমান সংস্থাটির তরফে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের উড়ানের সর্বশেষ অবস্থা যাচাই করে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

উড়ান পরিষেবায় এই অচলাবস্থার জেরে ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে (UK Air Travel)যাত্রীদের দীর্ঘ ভিড় দেখা গিয়েছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সমাজমাধ্যমেও নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন বহু যাত্রী। কারও কারও অভিযোগ, উড়ান সংস্থাগুলির তরফ থেকে বিভ্রাট (UK Air Travel) সম্পর্কে সময়মতো কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

দেখুন: