• facebook
  • twitter
  • youtube
Monday, 7 September, 2026

দিল্লির মেস বাড়ি ধসে গ্রেপ্তার বাড়ির মালিক, রাজস্থানের ভিওয়াড়ি থেকে আটক হরিরাম বনসল

ধসে যাওয়া বাড়ির চুক্তিপত্রও তদন্তের আওতায় রয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তিপত্র এমন একটি শর্ত ছিল, যেখানে পিজি কর্তৃপক্ষ বাসিন্দাদের কোনও ক্ষতি বা দুর্ঘটনার দায় নেবে না বলে উল্লেখ রয়েছে

দিল্লির মেস বাড়ি ধসে গ্রেপ্তার বাড়ির মালিক, রাজস্থানের ভিওয়াড়ি থেকে আটক হরিরাম বনসল

Image- ANI

দিল্লির চাণক্যপুরীর কাছে সত্য নিকেতনে ধসে পড়া (Delhi House Incident) মেসে বাড়ির ঘটনায় গ্রেপ্তার করা হল বাড়ির মালিক হরিরাম বনসলকে। ঘটনার ২৪ ঘণ্টার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ তল্লাশির পর রাজস্থানের ভিওয়াড়ি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মত্যু হয়েছে।

আটকের পর হরিরাম বনসলের প্রথম ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ছবিতে তাঁকে মুখে মাস্ক, সাদা রঙের হাফ-স্লিভ শার্ট এবং গাঢ় ধূসর রঙের ট্রাউজার পরে দেখা গিয়েছে।

মেস বাড়ি ধসের (Delhi House Incident) ঘটনায় হরিরাম বনসল এবং অন্যদেরর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। অভিযোগের মধ্যে রয়েছে অবহেলার কারণে মৃত্যুর ঘটনা, ভবনের রক্ষণাবেক্ষণে গাফিলতি এবং অন্যদের নিরাপত্তা বিপন্ন করা (Delhi House Incident)।

এর আগে বনসলের বিরুদ্ধে লুক আউট নোটি জারি করেছিল দিল্লি পুলিশ। তাঁর পাসপোর্টের তথ্যও সংগ্রহ করা হয়। তাঁকে খুঁজে বের করতে ১০টি পুলিশ দল মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি দল গোপন আস্তানায় তল্লাশি চালায়।

আরও পড়ুন: দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস

পুলিশ তাঁর মালিকানাধীন ‘হরিরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানেও যায়। দিল্লির সেক্টর ২৩-এর ওই দোকানটি গত দু’দিন ধরে বন্ধ রাখা হয়েছিল বলে খবর। প্রতিবেশীদের দাবি, সেক্টর ২৩ এবং পালম বিহারে বনসলের পরিবারের একাধিক বাড়ি রয়েছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১২ জন

এদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ওই বাড়িটি প্রায় ৫০ বছরের পুরনো। ওই বহুতলের ধ্বংসস্তূপ (Delhi House Incident) থেকে এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনটিতে ছেলেদের পেই গেস্ট আবাসন চলত। ধসের সময় ধ্বংসস্তূপের নিচে ছাত্র এবং কর্মীরা আটকে পড়েছিলেন।

আরও পড়ুন: ছাত্রাবাস ধসের পর কড়া দিল্লি পুরসভা, চারতলার বেশি উঁচু অবৈধ বাড়ি দেখলেই সিল করার নির্দেশ

নজরে ভাড়ার চুক্তিপত্র

ধসে যাওয়া (Delhi House Incident) বাড়ির চুক্তিপত্রও তদন্তের আওতায় রয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তিপত্র এমন একটি শর্ত ছিল, যেখানে পিজি কর্তৃপক্ষ বাসিন্দাদের কোনও ক্ষতি বা দুর্ঘটনার দায় নেবে না বলে উল্লেখ রয়েছে।

পাঁচতলা বাড়িটি ধসের (Delhi House Incident) পড়ার ঘটনায় ছাত্র ও কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ারর পর এই শর্তটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ এবং কার গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

দেখুন: