কোচ বদলেছে, বদলায়নি রিয়াল মাদ্রিদের জয়ের খিদে। আর সেই খিদের সামনে এ বার কার্যত উড়ে গেল রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার (La Liga) ম্যাচে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। জয়ের নায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)— করলেন হ্যাটট্রিক। সঙ্গে গোল ভিনিসিয়াস জুনিয়রের।
দীর্ঘ ১৩ বছর পর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে ফিরেছিলেন হোসে মরিনিয়ো। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচেই দলকে জয়ের পথে ফেরালেন এমবাপে (Kylian Mbappe)।মরিনিয়োর রিয়াল শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে ম্যাচের(La Liga) নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
আরও পড়ুন: টেস্টেও ‘ফ্রি হিট’! নো-বল কমাতে আজব প্রস্তাব ভারতের স্পিন বোলিং কোচের
প্রথমার্ধে অবশ্য রিয়ালকে খুব একটা স্বস্তিতে দেখায়নি। দু’দলই আক্রমণে উঠছিল। ভিনিসিয়াসের শট এবং এমবাপের(Kylian Mbappe) প্রচেষ্টা রুখে দেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। উল্টো দিকে মিকেল ওইয়ারসাবালের চেষ্টাও সামলাতে হয় থিবো কুর্তোয়াকে।
শেষ পর্যন্ত ৪০ মিনিটে আসে রিয়ালের প্রথম গোল। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে বল পেয়ে এমবাপে জোরালো শটে রেমিরোকে পরাস্ত করেন। কিন্তু বিরতির আগেই সমতা ফেরায় সোসিয়েদাদ। লুকা সুচিচের গোলে ম্যাচে ফেরে অতিথিরা।
Kylian Mbappe vs Real Sociedad
Hat-trick ⭐️ pic.twitter.com/zoDDHw5WYL
— 10 (@Kylian) August 26, 2026
বিরতির পর যেন অন্য রিয়াল। মরিনিয়োর কৌশল বদলের পর এমবাপে (Kylian Mbappe)-ভিনিসিয়াস জুটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জুড বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু খেলে ২-১ করেন এমবাপে(Kylian Mbappe)। কিছু ক্ষণ পর বেলিংহ্যামের পাস থেকেই ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের তৃতীয় গোলটি করেন।তার পর ম্যাচের সেরা মুহূর্ত। ৮০ মিনিটে এমবাপে নিখুঁত চিপে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ৪-১ জয়ের সঙ্গে শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন: বুমরাহকে সরিয়ে টেস্টে এক নম্বর বোলার মিচেল স্টার্ক, সাত ধাপ উঠে সাতে পন্থ
ম্যাচের (La Liga) পরে মরিনিয়োর মুখে শুধু এমবাপের (Kylian Mbappe) প্রশংসা। রিয়াল কোচ বলেন, ‘এই ছেলেটা অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস তৈরি করার জন্য ওকে অত্যন্ত ক্ষুধার্ত মনে হচ্ছে।’ তবে একই সঙ্গে তিনি জোর দিয়েছেন দলগত পারফরম্যান্সের উপর।
তাঁর কথায়, এমবাপে যত বড় তারকাই হোন না কেন, এই রিয়ালকে শুধু একজন ফুটবলারের দল হিসেবে দেখা ঠিক হবে না। পরপর দুই ম্যাচে জয় দিয়ে মরিনিয়োর নতুন রিয়ালের শুরুটা তাই বেশ জমজমাট। আর এমবাপে (Kylian Mbappe)? গোলের পর গোল করে ফের বুঝিয়ে দিলেন, তাঁকে থামানো কতটা কঠিন।
দেখুন: বন্যাবিধ্বস্ত নেপাল, ১০৫ ভারতীয় পর্যটক নিখোঁজ, সাহায্যে জরুরি হেল্পলাইন




