• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) পাঠানো চিঠিতে কেন্দ্র জানিয়েছে, উৎসবের মরসুমে অবৈধভাবে চিনি মজুত এবং কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারি প্রয়োজন

চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান

Image: AI নির্মিত

গত প্রায় ২০ দিনে প্রতি কেজি চিনির দাম (Sugar Price) ২০ টাকারও বেশি বেড়েছে। এই মূল্যবৃদ্ধিতে একদিকে যেমন মধ্যবিত্তের পকেটে টান পড়ছে, অন্যদিকে উদ্বেগ বেড়েছে মিষ্টি ব্যবসায়ীদের মধ্যেও। ব্যবসার খরচ বাড়তে থাকায় মিষ্টিজাত দ্রব্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। উৎসবের মরসুমের আগে চিনির দাম আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কালোবাজারি ও অযথা মজুত করার প্রবণতা রুখতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে বিশেষ নজরদারি চালানো হবে। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে অভিযান চালাবে।

আরও পড়ুন: পুজোর প্রস্তুতিতে নবান্নে বৈঠক ৭ সেপ্টেম্বর অনুদান-সহ একাধিক বিষয় নিয়ে হবে আলোচনা

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) পাঠানো চিঠিতে কেন্দ্র জানিয়েছে, উৎসবের মরসুমে অবৈধভাবে চিনি মজুত এবং কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারি প্রয়োজন। রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মাঠে নেমে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব’, মমতাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগামী মাস থেকেই শুরু হচ্ছে উৎসবের মরসুম। অক্টোবরে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। তারপরেও রয়েছে একের পর এক পুজো ও উৎসব। আর বাংলার উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিষ্টি। ফলে মিষ্টির অন্যতম অপরিহার্য উপকরণ চিনির কৃত্রিম (Sugar Supply) সঙ্কট তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপর। এই কারণেই কোনোভাবেই চিনির কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা কেন্দ্রের।

দেখুন: ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে দেব না’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর