• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব’, মমতাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলা ও শিশুকে নিয়ে মমতার বক্তব্যেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই মহিলা সেখান থেকে যেতে রাজি হবেন না। তবে বিষয়টি নিয়ে কোনও তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি

‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব’, মমতাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Image: IANS

অন্নপূর্ণা ভাণ্ডার, মতুয়া, পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী থেকে যাদবপুর— একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। সোমবার ফেসবুক লাইভে এসে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানানোর পাশাপাশি মমতাকে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করেন তিনি।

বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী ও মতুয়াদের নাগরিকত্বের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী  (Suvendu Adhikari) বলেন, ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সার্টিফিকেট দিতে পারব।’’ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের গেজেট অনুযায়ী CAA-র শুনানির অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ধন্যবাদও জানান তিনি। দ্রুত CAA-র কাজ শুরু হবে জানিয়ে তাঁর বক্তব্য, ‘দ্রুত শুনানি হবে, দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে।’

আরও পড়ুন: পুজোর প্রস্তুতিতে নবান্নে বৈঠক ৭ সেপ্টেম্বর অনুদান-সহ একাধিক বিষয় নিয়ে হবে আলোচনা

সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা এবং আগুন লাগানোর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। ‘West Bengal Public Order’ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে জানান তিনি। সরকারি সম্পত্তি নষ্ট হলে তিন গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে বলে তাঁর দাবি। রাজ্যপাল ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিলে সই করেছেন এবং সোমবার থেকেই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

নিউ টাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেন তিনি। গৌতম আদানি এ বিষয়ে কমিটমেন্ট লেটার দিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari)। প্রায় ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হবে। এর মধ্যে ১,০০০ শয্যা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা দেবে বলে জানান তিনি।

পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলা ও শিশুকে নিয়ে মমতার বক্তব্যেরও জবাব দেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। তাঁর দাবি, ওই মহিলা সেখান থেকে যেতে রাজি হবেন না। তবে বিষয়টি নিয়ে কোনও তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়েও মমতার অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ‘‘যাঁরা যোগ্য, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।’’ এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে দাবি করেন তিনি। অন্নপূর্ণা পোর্টালে প্রায় সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেও জানান। অভিযোগ যাচাই করে যোগ্যদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানান মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনায় মুসলিম উপভোক্তার সংখ্যার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এই প্রকল্পে প্রায় ১৯.২ লক্ষ মুসলিম উপভোক্তা রয়েছেন। ধর্ম দেখে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)বলেন, ‘আগের সরকার বাছাবাছি করত, আমি বাছাবাছি করি না।’

আবাসন প্রকল্প নিয়েও আগের সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। নন্দীগ্রামের একটি গ্রামের উদাহরণ দিয়ে তাঁর দাবি, সেখানে আবাসের টাকা পাওয়া ৫৪ জনের মধ্যে মাত্র দু’জন হিন্দু ছিলেন, বাকিরা মুসলিম। এই বিষয়ে সমস্ত হিসাব বের করা হবে বলে জানান তিনি।

দুর্নীতি প্রসঙ্গেও মমতাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। ‘পিসি-ভাইপো’র দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বক্তব্য, মানুষ শুধু উন্নয়নের জন্য ভোট দেয়নি, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার জন্যও ভোট দিয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের জেলে পাঠানো এবং তাঁদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের কথাও বলেন তিনি।

মমতার উদ্দেশে আরও কড়া ভাষায় মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) বলেন, ‘ফেসবুকেই থাকুন আপনি, বিকেলবেলা। রাস্তায় যাতে বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব।’ বারুইপুর এবং হালিশহরের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, ‘বারুইপুরে গোল খেয়েছেন, হালিশহরেও চেষ্টা করেছিলেন, সেখানেও গোল খেয়েছেন।’

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) । তাঁর দাবি, যাদবপুরের আর্টস হস্টেলের কিছু ছবি উচ্চশিক্ষা দপ্তরে এসেছে। বিষয়টি তিনি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবেন বলে জানান। একই সঙ্গে বাসের ভিতরে ‘কিষানজির সমর্থনে’ স্লোগান দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)কথায়, যাদবপুরে কোনও দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ‘রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করা হবে না’ বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। মাদ্রাসাতেও ‘বন্দেমাতরম’ গাইতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘রাষ্ট্রবাদী নাগরিকরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন।’

আরও পড়ুন: চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান

প্রশাসন পরিচালনা নিয়েও আগের সরকারের সঙ্গে বর্তমান ব্যবস্থার তুলনা করেন তিনি(Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ‘আগের সরকারে সিএম একাই একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। একটা সিস্টেম থাকে।’ কোনও জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি(Suvendu Adhikari)। রাখিবন্ধনের দিন পশ্চিমবঙ্গে ‘দেশপ্রেম দিবস’ পালন করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)।

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও আগের সরকারের বিরুদ্ধে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। তাঁর দাবি, যখন প্রথম ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল, তখন প্রায় ৫২ লক্ষ মানুষকে সুবিধা দেওয়া হত। তাঁদের মধ্যে প্রায় তিন লক্ষ পুরুষও ছিলেন বলে দাবি করেন তিনি।

চিনির দাম বৃদ্ধি নিয়েও সরকার পদক্ষেপ করছে বলে জানান মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)। ক্রেতা সুরক্ষা দপ্তরের বৈঠকে চাল, ডাল ও চিনির মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সমস্ত টাস্ক ফোর্সকে সক্রিয় করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)।

আগামী ২৭ অগস্ট ‘সিলিকন ভ্যালি’তে এলঅ্যান্ডটি-র একটি প্রকল্পের উদ্বোধন এবং ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসে প্রায় ৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের কথাও জানান মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)।

সাংবাদিকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর কথাও জানান তিনি। ১৫৪ জন সাংবাদিককে আগে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হত। সেই সহায়তা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি তাঁর।

দেখুন: ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে দেব না’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর