রাজ্যে ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে’ (Ayushman Bharat) ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSY)-তেও একই পরিষেবা মিলবে। আপাতত চালু থাকছে ‘স্বাস্থ্যসাথী কার্ড’ও। সেকথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee) জানিয়েছেন। ফলে হাসপাতালে গেলে রোগীর চিকিৎসা কোন প্রকল্পের আওয়াত হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই বিভ্রান্তি দূর করতে স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
আয়ুষ্মান কার্ড থাকলে কী হবে?
নির্দেশিকা অনুযায়ী, কোনও রোগীর আয়ুষ্মান কার্ড আগে থেকেই থাকলে তাঁর চিকিৎসা ‘আয়ুষ্মান ভারত প্রকল্পের’ (Ayushman Bharat) আওতায় করা হবে। নতুন রোগীর রেজিস্ট্রেশনের সময় স্বাস্থ্যসাথী টিএমএস(TMS) পোর্টালে আধারের তথ্য যাচাই করা হবে।
আধার নম্বর PM-JAY-এর কার্ড প্রিন্টিং ডেটাবেসে পাওয়া গেলে স্ক্রিনে সবুজ সংকেত দেখা যাবে। এর অর্থ, সংশ্লিষ্ট ব্যক্তি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধার যোগ্য। সেখান থেকেই আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) ডাউনলোডের লিঙ্কও মিলবে।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে ‘Proceed to PMJAY TMS’ অপশন বেছে নিয়ে PM-JAY পোর্টালের মাধ্যমে চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। আয়ুষ্মান কার্ড থাকলে রোগীর চিকিৎসা স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান প্রকল্পে ট্রান্সফার করা যাবে।
আরও পড়ুন: শিলিগুড়িতে বিমল গুরুংদের সঙ্গে বৈঠকে অমিত শাহ, আলোচনায় পাহাড়ের সমস্যা
PM-JAY পোর্টালে সমস্যা হলে?
আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) থাকা সত্ত্বেও PM-JAY পোর্টালে প্রযুক্তিগত বা অন্য কোনও সমস্যা হলে যাতে রোগীর চিকিৎসায় কোনও সমস্যা না হয়, তারও উপায় দেওয়া আছে। এক্ষেত্রে হাসপাতালেক ‘Facing issue in PM-JAY’ অপশন বেছে নিতে হবে। এরপর ‘স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট কনসেন্ট’ নামে একটি পপ-আপ খুলবে। সেখানে পোর্টালে কী সমস্যা হচ্ছে, তা জানাতে হবে। পাশাপাশি সমস্যার প্রমাণ হিসেবে স্ক্রিনশট আপলোড করতে হবে।
তথ্য জমা দেওয়ার পর ‘Proceed to Swastha Sathi Treatment’ অপশন চালু হবে। তখন স্বাস্থ্যসাথীর (Swastha Sathi) স্বাভাবিক নিয়মে রোগীর চিকিৎসা চলবে। অর্থাৎ PM-JAY পোর্টালে সমস্যা থাকলে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নথিভুক্ত করে স্বাস্থ্যসাথীর (Swastha Sathi) আওতায় চিকিৎসা করানো যাবে।
আরও পড়ুন: ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত! ট্রাম্প সরকারের নীতি বাতিল করল মার্কিন আদালত
e-KYC সম্পূর্ণ না হলে কী হবে?
কোনও সুবিধাভোগীর নাম NFSA ডেটাবেসে থাকলেও PM-JAY-এর e-KYC সম্পূর্ণ হয়ে কার্ড এখনও অনুমোদিত না হলে , হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথীর (Swastha Sathi) আওতায় চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে।
আবার NFSA ডেটাবেসে নাম রয়েছে কিন্তু e-KYC করা হয়নি-এমন ক্ষেত্রে প্রথমে PM-JAY পোর্টালে e-KYC দিতে হবে। ৭০ বছর বা তার বেশি বয়সি সুবিধাভোগীদের ক্ষেত্রে VVS রেজিস্ট্রেশনও করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে স্বাস্থ্যসাথীর(Swastha Sathi)আওতায় চিকিৎসা এগিয়ে নেওয়া যাবে।
স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনও কার্ডই যদি না থাকে
রোগীর কাছে স্বাস্থ্যসাথী (Swastha Sathi) বা আয়ুষ্মান(Ayushman Bharat)-কোনও কার্ডই না থাকলেও চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (MMSBY) আওতায় সুবিধা পাওয়া যাবে। এর জন্য হাসপাতাল থেকেই আবেদনপত্র দেওয়া হবে।




