• facebook
  • twitter
  • youtube
Tuesday, 18 August, 2026

বেঙ্গল অ্যাসোসিয়েশন অব হোটেলিয়ার্স অ্যান্ড ট্যুর অপারেটর নামে নতুন সংগঠন, লক্ষ্য বাংলার পর্যটনের প্রসার

বাংলার বুকে হোটেল এবং ট্যুর অপারেটরদের জন্য তৈরি হল এক নতুন সংগঠন। সংগঠনের নাম রাখা হয়েছে বেঙ্গল অ্যাসোসিয়েশন অব হোটেলিয়ার্স

বেঙ্গল অ্যাসোসিয়েশন অব হোটেলিয়ার্স অ্যান্ড ট্যুর অপারেটর নামে নতুন সংগঠন, লক্ষ্য বাংলার পর্যটনের প্রসার

PIC- SNS

বাংলার পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হোটেল ও ট্যুর অপারেটরদের নিয়ে তৈরি হল নতুন সংগঠন। সংগঠনের নাম রাখা হয়েছে বেঙ্গল অ্যাসোসিয়েশন অব হোটেলিয়ার্স অ্যান্ড ট্যুর অপারেটর। বাংলার পর্যটনকেন্দ্রগুলির প্রচার এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

সংগঠনের বিশেষ অধিবেশনে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করা হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পার্থসারথি রায়, সভাপতি হয়েছেন বিমল সাহা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ কিঙ্কর রায়।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সারা বাংলা জুড়ে কাজ করবে এই সংগঠন।

সংগঠনের সম্পাদক ডাঃ কিঙ্কর রায় বলেন, বাংলায় এমন বহু পর্যটনকেন্দ্র রয়েছে, যেগুলির যথাযথ প্রচার হয় না। সেই সমস্ত পর্যটনকেন্দ্রকে বাংলার পর্যটন মানচিত্রে তুলে ধরাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি, বাংলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী নানা সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিও পর্যটকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, পরবর্তী পর্যায়ে সারা দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সঙ্গে সমন্বয় গড়ে তুলে পর্যটকদের আরও বেশি করে ভ্রমণে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সংগঠনের। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অসমের প্রতিনিধিদের সংগঠনের সঙ্গে যুক্ত করা হয়েছে।