মাঠে খেলার সময় আচমকাই লুটিয়ে পড়েছিলেন ফুটবলার (Footballer)। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়। শেষকৃত্যের আগে দেহ পাঠানো হয়েছিল মর্গে। আর সেখানেই ঘটল অবিশ্বাস্য ঘটনা—কিছু ক্ষণ পর নড়েচড়ে উঠলেন সেই ফুটবলার (Footballer)!
কিন্তু ঘটনার নাটকীয় মোড়ে জানা যায়, তিনি আসলে জীবিত। নাইজেরিয়ার ক্লাব কাটসিনা ইউনাইটেডের সদ্য সই করা ফুটবলার (Footballer) চিনেদু ওজোরকে প্রাক্ মরসুমের প্রস্তুতি ম্যাচ চলাকালীন চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন বলে ক্লাব সূত্রে জানানো হয়। পরে মর্গে তাঁর শরীরে নড়াচড়া দেখা গেলে দ্রুত তাঁকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাইজার টর্নেডোজের বিরুদ্ধে প্রাক মরসুম ম্যাচের শুরুর দিকেই মাঠে অসুস্থ হয়ে পড়েন ওজোর। তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাটসিনা ইউনাইটেডের প্রেস অফিসার নাসির গিডে জানিয়েছেন, ‘আমরা যখন তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাই, তখন এক চিকিৎসক তাঁকে মৃত বলে নিশ্চিত করেন। পুলিশের রিপোর্ট নেওয়ার পরে তাঁকে কাটসিনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে মৃত বলা হয়েছিল।’
এর পরেই তাঁর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করে কাটসিনা ইউনাইটেড। ক্লাবের বার্তায় বলা হয়েছিল, ‘নাইজার টর্নেডোজের বিরুদ্ধে আজকের প্রীতি ম্যাচে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির পরে আমাদের সদ্য সই করা ফুটবলার চিনেদু ওজোরের মর্মান্তিক প্রয়াণে আমরা শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের চিন্তা, প্রার্থনা এবং সমবেদনা রইল।’
ওজোরের প্রাক্তন ক্লাব হার্টল্যান্ড অবশ্য পরে সম্পূর্ণ ভিন্ন খবর জানায়। তাদের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, চিনেদু ওজোরের শরীরে নড়াচড়ার লক্ষণ দেখা যাওয়ার পরে তাঁকে মর্গ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন এবং তিনি এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।’
মাত্র কয়েক দিন আগেই নতুন মরসুমের আগে কাটসিনা ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ওজোর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাইজেরিয়ার ফুটবল মহলে নেমে এসেছিল শোকের ছায়া।
নাইজেরিয়া প্রিমিয়ার ফুটবল (Footballer) লিগ এবং ওজোরের প্রাক্তন ক্লাবগুলিও তাঁকে শ্রদ্ধা জানাতে শুরু করেছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই শোকের খবর বদলে যায় বিস্ময়ে। ‘মৃত’ ঘোষিত ফুটবলার মর্গে নড়েচড়ে উঠেছেন—এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে নাইজেরিয়ার ফুটবল মহলে। তবে বুধবার রাতে ফের হার্টল্যান্ড জানায়, পুনর্জীবিত হয়ে উঠলেও সেই লড়াইয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। শেষ পর্যন্ত মৃত্যুই হয় তাঁর।




