সকাল থেকে শহরের মুঘ ভার। আকাশ কালো করে নেমেছে ঝিরঝিরে বৃষ্টি। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরে মতে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির পরিস্থিতির বজায় থাকতে পারে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে উপর সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে দিঘার উপকূলের কাছাকাছি রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। পাশাপাশি বাঁকুড়া, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে।
ঝোড়ো হাওয়ার সতর্কতা
বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে সতর্ক রয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের মতে, আগামী দু’দিনের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। ফলে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতির সম্ভাবনা রয়েছে।




