• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

স্বপ্নপূরণে প্রয়োজন আগাম আর্থিক পরিকল্পনা

প্রত্যেক বাবা-মায়েরই ইচ্ছে, তাঁদের সন্তান যেন নিজের পছন্দের শিক্ষা, পেশা ও ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ পায়।

স্বপ্নপূরণে প্রয়োজন আগাম আর্থিক পরিকল্পনা

PIC- X

প্রত্যেক বাবা-মায়েরই ইচ্ছে, তাঁদের সন্তান যেন নিজের পছন্দের শিক্ষা, পেশা ও ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু ইচ্ছাশক্তি নয়, প্রয়োজন সুপরিকল্পিত আর্থিক প্রস্তুতিও। বর্তমান সময়ে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক পড়াশোনা, দক্ষতা উন্নয়ন কিংবা নতুন পেশার সুযোগ—সব ক্ষেত্রেই ব্যয় দ্রুত বাড়ছে। তাই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করা যায়, ততই ভালো।  এ প্রসঙ্গে জোনালডিরেক্টর, ইস্ট, এসবিআইলাইফইনশিওরেন্স  দীপক নায়ার  জানালেন, একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলা কেবল টাকা সরিয়ে রাখার ব্যাপার নয়। তার জন্যে লক্ষ্য, সঠিক সময় বোঝা এবং যাত্রাপথে প্রয়োজনীয় আর্থিক সহায়তা জোগানো প্রয়োজন। আগেভাগে সঞ্চয় শুরু করলে দীর্ঘ সময় ধরে একটি শক্তিশালী তহবিল গড়ে তোলা সম্ভব হয়। পাশাপাশি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খরচের জন্য পরিবার মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকতে পারে। সময়ের সঙ্গে সন্তানের আগ্রহ বা লক্ষ্য বদলালেও আগাম পরিকল্পনা বাবা-মাকে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত বদলের সুযোগ দেয়।
তাঁর মতে, সন্তানের ভবিষ্যতের জন্য শুধু টাকা জমালেই হবে না, প্রয়োজন একটি সুস্পষ্ট পরিকল্পনা। কোন লক্ষ্য পূরণ করতে হবে, কত বছরের মধ্যে সেই লক্ষ্য অর্জন করতে হবে এবং তার জন্য কত অর্থ প্রয়োজন— এই বিষয়গুলো আগে থেকেই নির্ধারণ করা জরুরি। নিয়মিত পরিকল্পনা পর্যালোচনা করলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগোনো সহজ হয়।
এ ক্ষেত্রেও জীবনবিমা ও সন্তানকেন্দ্রিক আর্থিক সুরক্ষা পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের লক্ষ্য যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে এগুলি সহায়তা করে।
তবে যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আয়, প্রয়োজন, ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য বিবেচনা করা উচিত। প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরিকল্পনা করলে সন্তানের স্বপ্নপূরণের পথ আরও মজবুত ও সুরক্ষিত করা সম্ভব।