• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

কলকাতা প্রিমিয়র লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

এদিকে আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আবার একইভাবে প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে।

কলকাতা প্রিমিয়র লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

File Photo

আইএফএ পরিচালিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলায় আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে শুরু হতে চলেছে। গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স আফ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দু’টি গ্রুপে রেখে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হল। একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে। আর এবারে প্রিমিয়র ডিভিশনের ফুটবল লিগে গতবারের মতো ৬ জন ভূমিপুত্রকে নিতে হবে। এদিকে শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি, সুরুজি সংঘ ও শ্রীভূমি এফসি ক্লাব খুব সম্ভবত প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেবে না।

তবে আইএফএ প্রিমিয়র ডিভিশনে গ্রুপ বিন্যাসে এই দলগুলিকে রেখেই করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট মিলন সংঘ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, বিধাননগর মিউনিপ্যাল ও ভবানীপুর। গ্রুপ ‘বি’-তে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, ওয়াড়ি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, ডায়মন্ড হারবার, কলকাতা পুলিশ এবং এরিয়ান।

এদিকে আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আবার একইভাবে প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে।

এদিকে কলকাতা ফুটবল লিগে চতুর্থ ডিভিশনের খেলা আগামী ১ জুলাই থেকে শুরু হবে। আর তৃতীয় ডিভিশনের খেলা শুরু হবে ৩ জুলাই থেকে।