• facebook
  • twitter
  • youtube
Thursday, 5 November, 2026

ওড়িশার বিরুদ্ধে জিতে শীর্ষস্থান আরও পাকা করাই লক্ষ্য মোহনবাগানের, ফিরছেন ম্যাকলারেন?

চার ম্যাচে ন’পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারের পরে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। পর পর তিনটি ম্যাচ জিতেছে সবুজ-মেরুন বাহিনী

ওড়িশার বিরুদ্ধে জিতে শীর্ষস্থান আরও পাকা করাই লক্ষ্য মোহনবাগানের, ফিরছেন ম্যাকলারেন?

Image: X

টানা তিন ম্যাচে জয়ের পর এখন পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এ বার সামনে ওড়িশা এফসি (Odisha FC)। যারা চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ওড়িশার মুখোমুখি হবে সবুজ-মেরুন (Mohun Bagan)। লক্ষ্য একটাই, টানা চতুর্থ জয় তুলে নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করা। তবে প্রতিপক্ষের ফর্ম দেখে শিবিরে আত্মতুষ্টির প্রবেশ হতে দিতে নারাজ মোহনবাগানের (Mohun Bagan) কোচ প্যানায়োতিস দিম্পেরিস।

চার ম্যাচে ন’পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারের পরে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। পর পর তিনটি ম্যাচ জিতেছে সবুজ-মেরুন বাহিনী। শেষ ম্যাচে পঞ্জাব এফসিকে ২-১ গোলে হারায় তারা। সেই ম্যাচে গোল করেছিলেন লি আরউইন এবং দেজান দ্রাজিচ। সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তারা।

প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান (Mohun Bagan) কোচ দিম্পেরিস। তাঁর লক্ষ্য, ম্যাচের প্রথম মুহূর্ত থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা। তিনি বলেছেন, ‘দলকে প্রথম সেকেন্ড থেকেই আরও বেশি মনোযোগী এবং আগ্রাসী হতে হবে।’ প্রতিপক্ষ এখনও আইএসএলে ম্যাচ জিততে না পারলেও তাঁদের সমীহ করছেন সবুজ-মেরুন কোচ।

আরও পড়ুন: এগিয়ে গিয়েও হার, হাচিওনের কাছে বিধ্বস্ত ইস্টবেঙ্গলের মেয়েরা! তবু এশীয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আশা এখনও আছে!

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কতটা আত্মবিশ্বাস বাড়াচ্ছে? এই প্রশ্নের উত্তরে দিম্পেরিসের বক্তব্য, ‘আত্মবিশ্বাস বাড়াবে কি না জানি না। তবে এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে।’

মোহনবাগানের (Mohun Bagan) সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও কোচ নিজের পরিকল্পনায় অবিচল। আক্রমণে আরও ধার বাড়ানো এবং গোলের সুযোগ কাজে লাগানোর উপর বেশি জোর দিচ্ছেন তিনি।

সুযোগ নষ্ট নিয়ে বেশ চিন্তিত সবুজ-মেরুন (Mohun Bagan) কোচ। তাঁর কথায়, ‘আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে। সেজন্য, অনুশীলনে ফিনিশিং-এর উপর জোর দেওয়া হচ্ছে’। এর প্রতিফলন মাঠে কতটা দেখাতে পারেন সবুজ-মেরুন ফুটবলাররা, সেটাই দেখার।

চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। পঞ্জাব এফসির বিরুদ্ধে জয়ের পর তাঁর ফিরে আসা মোহনবাগানের (Mohun Bagan) আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে পারে। ওড়িশার বিরুদ্ধে তাঁর রেকর্ডও যথেষ্ট ভাল। গত মরসুমে যুবভারতীতে ওড়িশাকে ৫-১ গোলে হারিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচে একাই চারটি গোল করেছিলেন ম্যাকলারেন। সেই ম্যাকা এই ম্যাচে খেলতে পারেন বলেই জানান কোচ।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাফ অভিযান শুরু কাল, কোচ মুসার লক্ষ্য খেতাব রক্ষা নয় ভাল ফুটবল

তবে বৃহস্পতিবারের ম্যাচে দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না মোহনবাগান (Mohun Bagan)। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন সহাল আব্দুল সামাদ। অন্য দিকে, মিগেল ফিগেইরা এখনও চোটের কারণে মাঠের বাইরে। প্রথম জয়ে এসসি দিল্লির বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন তিনি।

অন্য দিকে, ওড়িশার অবস্থা বেশ খারাপ। তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট তাদের। এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি টিজি পুরুষোত্তমনের দল। ইন্টার কাশী এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ ড্র করেছে তারা। তবে শেষ ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে প্রথম বার গোল না খেয়ে মাঠ ছেড়েছে ওড়িশা। সেই আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় এসেছে তারা।

আগের ম্যাচগুলি থেকে শিক্ষা নিয়ে দল আরও ভাল ভাবে পরিস্থিতি সামলাতে পারবে বলেও আশাবাদী ওড়িশার কোচ টিজি পুরুষোত্তমন। তাঁর বক্তব্য, ‘এখন আমরা জানি, কী ভাবে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এই নিয়ে আমরা আত্মবিশ্বাসী’।

সব মিলিয়ে আজ, বৃহস্পতিবারের ম্যাচে দুই দলের লক্ষ্য আলাদা। মোহনবাগানের (Mohun Bagan) সামনে টানা চতুর্থ জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রাখা। অন্য দিকে, প্রথম জয়ের খোঁজে মরিয়া ওড়িশা। যুবভারতীতে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আজ রাতেই।

ম্যাচ: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি
তারিখ: ৫ নভেম্বর, বৃহস্পতিবার
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ভেনু: যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।

দেখুন: