সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘পিদ্দি’র সাফল্যে ভাসছেন তেলেগু সুপারস্টার রামচরণ। তারই মাঝে ১৪ জুন স্ত্রী উপাসনা কোনিডেলার সঙ্গে নিজেদের ১৪ তম বিবাহবার্ষিকী উপযাপন করলেন তিনি। আর সেই সঙ্গে নিজেদের যমজ সন্তানের প্রাথমিক ঝলক সামনে আনলেন তিনি।
চলতি বছরের ৩১ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন তাঁরা। আর এবারে তাঁদের যমজ সসন্তান হয়েছে। এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা মা হয়েছেন এই তারকা দম্পতি। পরিবারের এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। আর এবারে নিজেদের ২ সন্তানের একজোড়া কোমল হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন রাম চরণ ও উপাসনা। সেখানে রয়েছে বড় মেয়ের ঝলকও।
তিন সন্তানের ছোট হাতের ছবি নিজেদের ফ্যানেদের জন্যেই নিয়ে আসেন তাঁরা। আর এই পোস্টের মাধ্যমেই প্রকাশ্যে আসে তাঁদের সদ্যজাত যমজ সন্তান শিব রাম এবং অনবিরার ঝলক। আরক এই ঝলক দেখে রীতিমত উচ্ছ্বসিত তাঁদের ফ্যানেরা। বড় মেয়ে ক্লিন কারা কোনিডেলার হাতও দেখা যাচ্ছে সেখানে। ছবির সঙ্গে উপাসনা লেখেন, ‘আমার মন সত্যিই ভরে রয়েছে।’ এই পোস্টের কমেন্টেই শুভেচ্ছা জানান বিনোদন দুনিয়ার অন্যান্য তারকারা। অভিনেত্রী হুমা কুরেশি ও কাজল আগরওয়ালও শুভেচ্ছা জানান।
রাম চরণ ও উপাসনার বড় মেয়ে ক্লিন কারা কোনিডেলার জন্ম হয় ২০২৩ সালেরর জুনে। আর চলতি বছরেই ২ মিষ্টি সন্তানের জন্ম দেন তাঁরা। দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন রামচরণ ও উপাসনা। জানা যায় ২ জনেই কলেজ জীবন থেকেই সম্পর্কে ছিলেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও তারপরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২০১১ সালে তাঁদের বাগদান হয় এবং ২০১২ সালের জুনে তাঁরা বিয়ে করেছিলেন। তারপর থেকেই তেলেগু সিনে জগতে তাঁরা অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ২০২৫ সালের দীপাবলিতে দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেেছিলেন তাঁরা। তারপর থেকেই তাদের ফ্যানেদের মধ্যে ব্যাপক আকারে কৌতুহল তৈরি হয়েছিল। শোনা যায়, জ্যোতিষ মেনে সন্তানদের জন্মক্ষণ ঠিক করেছিলেন তারা। অবশেষে ফ্যানেদের জন্য নিজেদের সন্তানদের প্রথম ঝলক সামনে আনলেন এই তারকা দম্পতি।




