• facebook
  • twitter
Monday, 4 May, 2026

পশ্চিম বর্ধমানে গেরুয়া ঝড়, আসানসোল-দুর্গাপুরে তিন কেন্দ্রে এগিয়ে বিজেপি

তিনটি কেন্দ্রেই বিজেপির এই অগ্রগতি পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটগণনার প্রাথমিক পর্যায়েই পশ্চিম বর্ধমান জেলায় গেরুয়া শিবিরের শক্তিশালী অবস্থান স্পষ্ট হয়ে উঠছে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র—আসানসোল দক্ষিণ, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর পশ্চিমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।

আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল লিডে রয়েছেন। শুরু থেকেই তিনি এগিয়ে থাকায় এই শিল্পাঞ্চল কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পাণ্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিও এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে তাঁর লিড বজায় থাকলে তা গেরুয়া শিবিরের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হবে।

Advertisement

অন্যদিকে, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোরুই লিড ধরে রেখেছেন। তিনটি কেন্দ্রেই বিজেপির এই অগ্রগতি পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে স্বচ্ছভাবে ভোটগণনা চলছে।

Advertisement

Advertisement