• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা বৈঠক বিমানবন্দর কর্তৃপক্ষের

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে বিমানবন্দরগুলিতে প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলার বিষয়গুলি বৈঠকে পর্যালোচনা করা হয়।

শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা বৈঠক বিমানবন্দর কর্তৃপক্ষের

Photo: ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা বৈঠক বিমানবন্দর কর্তৃপক্ষের (AI)

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। সেই সময়ে ঝড়ের গতিবেগও বাড়বে। তাই তার আগে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের মোকাবিলায় আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।

জানা গিয়েছে, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলিতে বিমান পরিষেবা যাতে ঠিক থাকে তার জন্য এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বেসামরিক বিমান চলাচলে সমস্যা হলে তা মোকাবিলায় যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেটাও ছিল ওই বৈঠকের আলোচনার বিষয়।

এই বৈঠকের সভাপতিত্ব করেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা আইএএস আধিকারিক পুনীত কংসাল। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রিজিওনাল এগজিকিউটিভ ডিরেক্টররা। এর পাশাপাশি কলকাতা, চেন্নাই, তিরুপতি, রায়পুর, কাদাপা, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি এবং ঝাড়সুগুড়া বিমানবন্দরের অধিকর্তারাও বৈঠকে যোগ দেন।

এছাড়াও ভোগাপুরম ও হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে বিমানবন্দরগুলিতে প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলার বিষয়গুলি বৈঠকে পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: ফের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, ফিরল পুরোনো স্মৃতি! অল্পের জন্য প্রাণরক্ষা

প্রতিকূল আবহাওয়ার সময়ে যাত্রী ও বিমান পরিষেবার নিরাপত্তা বজায় রাখা এবং বিমান চলাচল সংক্রান্ত কাজে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। ঘূর্ণিঝড় অর্ণবের সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতির উপর নজর রাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।