জামশেদপুরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা বার বার হেনস্থার মুখে পড়ছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যেখানে মোহনবাগানের সমর্থকদের মাথা ফাটছে, রক্ত ঝরছে। কয়েকজন জামশেদপুরের সমর্থক সবুজ-মেরুন সমর্থকদের উপরে ঝাঁপিয়ে পড়ে গণ্ডগোল বাঁধিয়ে দেন।
গত বছরও এই ধরনের ঘটনা ঘটেছিল। মোহনবাগান সমর্থকদের নিরাপত্তার প্রশ্নে জামশেদপুর এফসি-র কর্মকর্তারা সেই অর্থে নীরব ভূমিকা পালন করে। তাই মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত চিঠি দিয়েছেন দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।
Advertisement
চিঠিতে সভাপতি বলেছেন, জামশেদপুর এফসি কর্তৃপক্ষকে একাধিকবার এই বিষয়টি জানানা হয়েছে। কিন্তু বাস্তবে তা কোনওভাবেই দেখতে পাওয়া যায়নি। এই অবস্থার কথা জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে অনুরোধ করা হয়েছে, ফেডারেশনের কাছে এই বিষয়টি উপস্থাপনা করে ব্যবস্থা নেওয়ার জন্য।
Advertisement
Advertisement



