• facebook
  • twitter
Tuesday, 24 February, 2026

পরিশ্রম ও পরিকল্পনায় সাফল্যের পথ দেখেছে জিম্বাবোয়ে ক্রিকেট দল

সুপার এইটে জিম্বাবোয়ে খেলবে এমন ধারণা, কোনও ক্রিকেট বিশেষজ্ঞ প্রকাশ করেননি

অনেক সময় অনামি দলের দাপটের কাছে তারকাখচিত অন্যতম সেরা দলগুলি যেভাবে হোঁচট খায়, তা অঘটন না বলে সাহসিকতার পরিচয় বলা উচিত। এমনই ঘটনা ঘটেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সুপার এইটে জিম্বাবোয়ে খেলবে এমন ধারণা, কোনও ক্রিকেট বিশেষজ্ঞ প্রকাশ করেননি। তাই হিসেবের ধারেকাছেও ছিল না জিম্বাবোয়ে দল। কিন্তু গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দাপুটে দলকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিল জিম্বাবোয়ে ছেড়ে দেওয়ার দল নয়। যে কোনও সময় তারা চ্যালেঞ্জ জানিয়ে শিরোনামে উঠে আসতে পারে। আর জিম্বাবোয়ের এই কৃতিত্বের পিছনে অবশ্যই ক্রিকেটারদের নিখুঁত পরিকল্পনা, অনুশীলন এবং পরিশ্রম।

জানা গেছে, টানা ২৪ মাস ধরে একটা অঙ্ক কষে জিম্বাবোয়ে দল অনুশীলনের মধ্যে ব্যস্ত ছিল। তারই ফসল পেয়েছে তারা। এটা মনে রাখতে হবে, র্যা ঙ্কিংয়ের তালিকায় কোনও দল যদি নিচের দিকে থাকে, সেই দলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। তারপরে ক্রমতালিকায় উপরে থাকা দলগুলিকে হারানোর জন্য আত্মবিশ্বাস তৈরি হয় তাদের। তাদের মধ্যে একটা জেদ খেলা করে। সেই জেদকে মাধ্যম করে আগামী দিনে আরও ভালো খেলার রশদ পেয়ে যায়। সেই কারণে কমজোরি দল হিসেবে তাদের কাছে বাড়তি পাওনা হয়ে যায়।

Advertisement

সবসময়ই পরিকল্পনামাফিক খেলার প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া গেছে। তারা যে জিততে পারে, এই বিশ্বাসই জিম্বাবোয়েকে এগিয়ে নিয়ে গিয়েছে। জিম্বাবোয়ের এই জয় দেশবাসীকে শুধু খুশি করেনি, দেশ গর্বিত হয়েছে। যখনই তারা মাঠে নেমেছে, তখনই তাদের সমন্বয় একটা ভালো হাতিয়ার হয়েছে। নির্দিষ্ট সময় ধরে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন ঘটাতে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নির্দিষ্ট সময় ধরে পরিকল্পনা করার কারণেই সাফল্য পেয়েছে জিম্বাবোয়ে। আল নাসেরে থাকার ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Advertisement

মেক্সিকো সিটি— ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র মাস চারেক বাকি। কিন্তু তার আগে আচমকাই প্রশ্নের মুখে অন্যতম আয়োজক মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২৬ জুন গ্রুপপর্বের ম্যাচে সেখানকার হালিস্কো প্রদেশের রাজধানী গুয়াদালাহারা শহরে আয়োজিত হবে বিশ্বকাপের অন্যতম চর্চিত একটি ম্যাচ। এই ম্যাচে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। তার আগে রবিবার মেক্সিকো সেনার মাদক বিরোধী অভিযানে নিহত হন ‘ড্রাগ লর্ড’ নামে পরিচিত নেমেসিয়ো ওসেগুয়েরা সার্ভেন্তেস। আর এই খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ক্ষুব্ধ ড্রাগ কার্টেলের সদস্যরা ভাঙচুর করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায় থাকা গাড়ি-ট্রাক, একাধিক ব্যাঙ্ক।

রীতিমতো থমথমে পরিস্থিতি গুয়াদালাহারায়। ফলে, স্বাভাবিকভাবেই এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে বলা যায়, এই শহরে বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচ আয়োজিত হবে। সেখানে স্পেন, উরুগুয়ে, কলম্বিয়ার মতো দলের ম্যাচও রয়েছে। তবে, শুধু এই একটি ভেন্যু নয়, মেক্সিকোর আরও দুটি ভেন্যুতেও বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। সেই তালিকায় রয়েছে মেক্সিকো সিটি এবং মোন্তেরে। কিন্তু তার আগেই মেক্সিকোর এমন অশান্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন ফিফা। তবে, তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে, এই পরিস্থিতিতে মেক্সিকান লিগে নেকাক্সা বনাম কোয়েরেতারো এফসির ম্যাচ মাঝপথে থামিয়ে দেওয়া হয়।

কারণ, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের মধ্যে গুলি চালান এল মেঞ্চোর ড্রাগ কার্টেলের সদস্যরা। পাশাপাশি, ছেলেদের লিগে কোয়েরেতারো বনাম হুয়ারেজ এফসি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, মেয়েদের লিগে শিভাস বনাম ক্লাব আমেরিকা ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিশ্বকাপ শুরুর চার মাস আগে আদৌ ম্যাচ ভেন্যুর কোনও পরিবর্তন ফিফা করে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে, বুধবার আইসল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা মেক্সিকো জাতীয় দলের। কোয়েরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা রয়েছে। সেটাও আদৌ হবে কি না, তা এখনও জানা যায়নি।

Advertisement