• facebook
  • twitter
Tuesday, 17 February, 2026

আফগানিস্তানের রশিদ খান ৭০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আফগানিস্তানের এই তারকা রশিদ খান ৭০০ উইকেটের মালিক হয়ে গেলেন

এ যেন এক রূপকথার ক্রিকেট। আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান যে কোনও দেশের ব্যাটসম্যানদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ান। ভাবতেই পারা যায় না, রশিদ কখন কীভাবে উইকেট গুঁড়িয়ে দেবেন। সোমবার বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির গড়ে ফেললেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আফগানিস্তানের এই তারকা রশিদ খান ৭০০ উইকেটের মালিক হয়ে গেলেন।

এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরব আমিরশাহীর বিরুদ্ধে রশিদ এক উইকেট তুলে নেওয়ার পরেই এই অবিশ্বাস্য নজিরটা গড়ে ফেললেন। রশিদের এই কৃতিত্বের কথা নিয়ে ক্রিকেট দুনিয়া আলোচনায় মশগুল। ২০১৫ সালে আফগানিস্তানের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। আফগানিস্তানের এই রত্নের আত্মপ্রকাশ ঘটতেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন। এই মুহূর্তে আফগানিস্তান ক্রিকেটের ঐতিহাসিক জয়ের নায়ক রশিদ খান।

Advertisement

এখনও পর্যন্ত তিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন আফগানিস্তানের হয়ে। এই তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ চেন্নাইতে আফগানিস্তান খেলবে ১৯ ফেব্রুয়ারি কানাডার বিরুদ্ধে।এদিন সংযুক্ত আরব আমিরশাহী ব্যাট করতে নামে। নির্দিষ্ট ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জয়ের লক্ষ্যে আফগানিস্তান মাঠে নেমে দুরন্ত গতিতে রান তুলতে থাকে।

Advertisement

চার বল বাকি থাকতেই আফগানিস্তান ৫ উইকেটে ১৬৩ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা হয়েছেন অজমতউল্লাহ ওমরজাই। চার ওভারে ১৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। এমনকি তিনি ২১ বলে ৪০ রানে অপরাজিত থেকে হাসতে হাসতে মাঠ ছাড়েন। এদিকে, আফগানিস্তানের এই জয়ের ফলে সুবিধা হল দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচের আগে গ্রুপ ডি-তে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। তা সত্ত্বেও সুপার এইট নিশ্চিন্ত ছিল না তাদের। কিন্তু আফগানিস্তানের এই জয়ের ফলে গ্রুপ-ডি থেকে প্রথম দল হিসাবে সুপার এইটে পৌঁছে গেলেন আইডেন মার্করামরা।

Advertisement