• facebook
  • twitter
Tuesday, 17 February, 2026

ভিনিসিয়াসের জোড়া গোলে জিতলো রিয়াল

লা-লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ

লা-লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল সোসিয়াদাদকে ৪-১ গোলে হারাল তারা। ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মূলত, তাঁর জোড়া গোলে ভর করে সহজ জয় তুলে নিলো তারা। খেলার শুরু থেকে আক্রমণের দাপট বজায় রেখেছিল রিয়াল। সেই আক্রমণ থেকেই খেলার ৫ মিনিট নাগাদ মাদ্রিদের দলটির হয়ে প্রথম গোল করে যান গঞ্জালো গার্সিয়া। মাঝে খেলার ২১ মিনিট নাগাদ পেনাল্টি থেকে সোসিয়াদাদকে সমতায় ফেরান মিকেল আরজাবাল।

তাতে বিশেষ লাভ হয়নি। উল্টে, এর মিনিট পাঁচেকের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ফের একবার রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। পরবর্তীকালে, খেলার ৩১ মিনিট নাগাদ তাদের হয়ে ব্যবধান ৩-১ করেন ফেডরিকো ভালভার্দে। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে পিছিয়ে পরে চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি সোসিয়াদাদ।

Advertisement

বরং, দ্বিতীয়ার্ধ শুরুর ৩ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করে যান সেই ভিনিসিয়াস জুনিয়র। এরপর, দুই দলই বেশকিছু সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি।
এই ম্যাচে জয়ের ফলে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা-লিগার পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষস্থান বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

Advertisement

Advertisement