ছবি দেখে সরাসরি অভিবাসী বিরোধী মন্তব্য করছেন আয়ারল্যান্ডের নাগরিকরা। কেউ লিখেছেন, ‘ভারতীয়দের দেশ থেকে বের করে দেওয়া হোক’, কেউ বলেছেন, ‘অভিবাসীরা স্বভাবগত চোর’, অন্য কেউ দাবী তুলেছেন, ভারতীয় পড়ুয়ারা এদেশে পড়তে আসার আগে স্বনির্ভর হওয়ার ব্যবস্থা করা উচিত। কেউ লিখেছেন ‘লুটপাটকারী ভারতীয়রা বিনামূল্যে লাঞ্চ করার জন্য হাত বাড়িয়েই রয়েছে।’
বিশ্ববিদ্যালয়গুলোর ফুডব্যাঙ্কগুলোতে ভারতীয় শিক্ষার্থীরা স্বল্প খরচে খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছেন, যা স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক আইরিশ নাগরিক মনে করছেন, বিদেশি শিক্ষার্থীদের সুবিধে তাদের নিজস্ব সুযোগ সুবিধেকে ক্ষুণ্ণ করছে।
Advertisement
পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে সমাজমাধ্যমে বিতর্ক এবং কটাক্ষ ছড়িয়ে পড়ার পর। সমাজমাধ্যমে দাবি করা হতে থাকে ‘এবার ভারতীয়দের তাড়ান। যারা আমাদের নিজেদের লোক নয়, তাদের চাই না। এটা আমাদের সন্তানদের জন্য উদ্বেগের।’ আরেকজন লিখেছেন, ‘এদেশের সমস্ত পরিষেবা লুটছে অভিবাসীরা। এভাবে আমাদের বিশ্বাসভঙ্গ করছে।’
Advertisement
ছবিটি ঘিরে এই ধরনের মন্তব্য এবং কটাক্ষ আয়ারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্বেষের ঢেউ তুলেছে। সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা বৈষম্যমূলক মন্তব্য ছড়িয়ে পড়ছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ভারতীয় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
Advertisement



