আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (USA mid term election) বড়সড় ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ চলে গিয়েছে ডেমোক্র্যাট পার্টির হাতে। প্রেসিডেন্ট পদে বসার দুবছরের মধ্যেই এই নির্বাচনী বিপর্যয় রিপাবলিকান শিবিরের কাছে বড় ধাক্কা। তবে এই নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের (Indian Voters) সিংহভাগের সমর্থন পেয়েছে ডেমোক্র্যাটরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের নির্বাচনী ফলাফল (USA mid term election) বিশ্লেষণ করেছে। সেই অনুযায়ী, মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে ১০০টি আসনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের (Indian Voters) উপস্থিতি বেশি, তার মধ্যে ৮৪টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে, মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছে রিপাবলিকানরা। অ্যারিজোনার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে চূড়ান্ত ফল প্রকাশ না হলেও সেখানও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।
আমেরিকার কমিউনিটি সার্ভে-র তথ্য অনুযায়ী, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৩৫টি আসনের মধ্যে ১০০টি আসনে উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বসবাস। এই আসনগুলিকে বলা হয় ‘কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট’। আমেরিকায় বসবাসকারী মোট ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের অর্ধেকেরও বেশি এই ১০০টি আসনের অন্তর্গত এলাকায় থাকেন।
এই তালিকায় রয়েছে ক্যালিফর্নিয়ার ১৭ নম্বর আসন। সেখানে প্রায় ১ লক্ষ ৪৬ হাজার ভারতীয় বংশোদ্ভূত (Indian Voters) ভোটার রয়েছেন। গতবারের মোত এবারও আসনটি নিজেদের দখলে রেখেছে ডেমোক্র্যাটরা।ক্যালিফর্নিয়ার পাশাপাশি ডালাস, হাউস্টন, আটলান্টা, শিকাগো এবং সিয়াটেলেও ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
আমেরিকায় মোট প্রায় ২৬ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক (Indian Voters) রয়েছে। ১০০টি আসনের অধিকাংশ ক্ষেত্রেই মোট ভোটারের তুলনায় তাঁদের অনুপাত প্রায় ২০ শতাংশ। তবে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে এই ভোটারদের সমর্থনই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে তাঁদের ভোটব্যাঙ্ককে অনেক ক্ষেত্রেই নির্ণায়ক বলে মনে করা হয়।
আরও পড়ুন: ইরানকে গোপনে সাহায্যের অভিযোগ, ভারতীয় চার নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা
এবারের নির্বাচনে (USA mid term election) ডেমোক্র্যাটরা শুধু নিজেদের ঘাঁটি ধরে রাখেনি বরং রিপাবলিকানদের একাধিক দুর্গেও থাবা বসিয়েছে। ক্যালিফর্নিয়ার ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে ডেমোক্র্যাট। নিউ ইয়র্ক, ইলিনয়, নিউ জার্সি এবং পেনসিলভ্যানিয়ার অধিকাংশ আসনে ডেমোক্র্যাটদের জয়জয়কার। অন্যদিকে, টেক্সাসে নিজেদের শক্তি ধরে রাখতে পেরেছে রিপাবলিকানরা। ওই রাজ্যের ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে তারা।
নির্বাচনের (USA mid term election) আগে করা একটি সমীক্ষায় ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের (Indian Voters) মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন করার প্রবণতা দেখা গিয়েছিল। সমীক্ষা অনুযায়ী, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে ৬২ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত ভোটার (Indian Voters) ডেমোক্র্যাটদের সমর্থন করেছিলেন। রিপাবলিকানদের পক্ষে ছিলেন ১৯ শতাংশ। সেনেটের ক্ষেত্রেও ডেমোক্র্যাটদের সমর্থনের হার ছিল ৬৩ শতাংশ। ট্রাম্পের রিপাবলিকানদের সমর্থন করেছিলেন ২১ শতাংশ ভোটার।
দেখুুন:




