টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে এই মুহুর্তে বলা যায় সেরা খেলোয়াড় ইন্ডিজের সিমরন হেটমায়ার। ৩৪বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে সাতটি চার ও সাতটি ছয়। এই ম্যাচে একাধিক নজিরও গড়েছেন এই ক্যারিবিয়ান তারকা। ম্যাচ জেতার পর কার্যত ভারতকে ঘুরিয়ে হুমকি দিতে ভুল করলেন তিনি ।
মাত্র ১৯ বলে অর্ধশতরান করে নজিরও গড়েছেন তিনি। যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ। আর যার ফলে চাপ বেড়েছে ভারতের। ১ মার্চ ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইডেন উদ্যানে। সেই ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন হেটমায়ার। ম্যাচের সেরা হেটমায়ার বলেছেন, আগে অনেক বেশি ভাবতাম। ব্যাট করতে নামার আগে ভাবতাম, কীভাবে খেলব। কোথায় মারব। এখন আর সে সব ভাবি না। এখন আমার ব্যাটই কথা বলে। গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে রান পাননি তিনি। কিন্তু সুপার এইটের শুরুতে বড় রান পেয়েছেন তিনি। সেটাই তিনি চেয়েছিলেন বলে জানিয়েছেন। হেটমায়ার বলেছেন, ‘আগের ম্যাচে রান পাইনি, খারাপ লেগেছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচগুলোতেও সেটা করার
চেষ্টা করব।
Advertisement
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন নম্বরে নামছেন হেটমায়ার। নতুন ভূমিকায় অনেক বেশি বল ফেস করতে পাচ্ছেন তিনি। তা বেশ ভাল ভাবে কাজেও রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান স্পষ্ট বলেছেন, আমার সুবিধা হচ্ছে। আরও বেশি বল খেলতে পারছি। শুরুতে সময় নিতে পারছি। নিজের মতো করে ইনিংস খেলতে পারছি। আমার উপর আস্থা রাখতে পারছে দল। তাই আমারও দায়িত্ব থাকবে দলকে ভালো জায়গা নিয়ে যাওয়া।
Advertisement
Advertisement



