আইসিসির বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। টি–২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর দিকে দলের প্রথম একাদশে জায়গা না পেলেও পরবর্তীকালে ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৯৭ করেছিলেন তিনি। এরপর সেমিফাইনালে করেন ৮৯। ফাইনালেও করেন ৮৯। টুর্নামেন্টে সবমিলিয়ে ২৭৫ রান করেন সঞ্জু। ব্যাট হাতে এই পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি। আর এবার আইসিসির বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।
এই পুরস্কার পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সঞ্জু। জানান, আইসিসির সেরা ক্রিকেটারের সম্মান পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। এরপরেই বিশ্বকাপে ভারতের অন্যতম নায়ক জানান, টি–২০ বিশ্বকাপ জয়ে তাঁরও একটা ছোট্ট অবদান ছিল। তিনি সেই জয়ের অংশ হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন।
Advertisement
একইসঙ্গে, দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। সঞ্জু বলেন, দলের সাপোর্ট স্টাফ এবং সতীর্থরা যে তাঁর উপর ভরসা রেখেছে সেজন্য তিনি কৃতজ্ঞ। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানান, এই ভরসাই তাঁকে বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দিতে সাহায্য করেছে। এদিকে, মার্চের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।
Advertisement
Advertisement



