• facebook
  • twitter
  • youtube
Tuesday, 20 October, 2026

‘জেলার ২’ দেখার জন্য গোটা সিনেমা হলই ভাড়া নিলেন ‘রজনী’-র অন্ধ ভক্ত সঞ্জু

স্ত্রী ও বন্ধুদের সঙ্গে ছবিটি দেখার পরিকল্পনা করেছেন সঞ্জু। ভারতীয় দলের যে সদস্যেরা তামিল ভাষা বোঝেন, তাঁদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দলের সাপোর্ট স্টাফদের মধ্যেও যাঁরা তামিল বোঝেন, তাঁরাও এই বিশেষ প্রদর্শনীতে যোগ দেবেন

‘জেলার ২’ দেখার জন্য গোটা সিনেমা হলই ভাড়া নিলেন ‘রজনী’-র অন্ধ ভক্ত সঞ্জু

Image: X

প্রথম দিনের প্রথম শো দেখা হয়নি। তাই আর দেরি 8 অনুরাগী সঞ্জু (Sanju Samson ) ‘থালাইভা’র ছবি দেখার জন্য যে কতটা উদ্‌গ্রীব হয়ে থাকেন, তা আরও এক বার বুঝিয়ে দিলেন। রজনীর (Rajinikanth) নতুন ছবি ‘জেলার ২’ দেখতে একটি গোটা সিনেমা হল বুক করেছেন সঞ্জু (Sanju Samson )। তাঁর এই কাণ্ডে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

স্ত্রী ও বন্ধুদের সঙ্গে ছবিটি দেখার পরিকল্পনা করেছেন সঞ্জু (Sanju Samson )। ভারতীয় দলের যে সদস্যেরা তামিল ভাষা বোঝেন, তাঁদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দলের সাপোর্ট স্টাফদের মধ্যেও যাঁরা তামিল বোঝেন, তাঁরাও এই বিশেষ প্রদর্শনীতে যোগ দেবেন।

আরও পড়ুন: ৩০ দিনের নির্বাসন রোনাল্ডোর! জরিমানা ২৫৫ ইউরো, কোচের সঙ্গে বিবাদের জেরেই শাস্তি

কেন এই আয়োজন? রজনীকান্তের (Rajinikanth) প্রতি নিজের ভালবাসার কথা নিজেই জানিয়েছেন সঞ্জু (Sanju Samson )। বলেন, ‘রজনী স্যরের ছবি দেখতে আমার দারুণ লাগে। ওঁর পরের ছবির জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি। এ বার ছবিটা দেখতে এক দিন দেরি হয়ে গেল। যত বেশি সম্ভব ওঁর ছবি দেখার চেষ্টা করি। গত কাল দিল্লিতে একটি অনুষ্ঠান ছিল। সেই কারণেই ছবিটি দেখতে যেতে পারিনি।’

প্রথম দিনের প্রথম শো দেখতে না পারলেও মন খারাপ করে বসে থাকেননি সঞ্জু (Sanju Samson )। বরং পরের দিন গোটা সিনেমা হল বুক করে নিজের মতো করে ছবি দেখার ব্যবস্থা করে ফেলেছেন।সঞ্জুর কথায়, ‘আজ ভাগ্য ভাল যে গোটা সিনেমা হলটাই বুক করতে পেরেছি। বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি, আমার স্ত্রীও এখানে রয়েছে। বড় পর্দায় রজনী স্যরকে দেখতে আমি ভীষণ উত্তেজিত।’

আরও পড়ুন: হাজার কিলোমিটারেরও বেশি পথ হেঁটে হার্দিকের সঙ্গে দেখা করতে এলেন অন্ধ ভক্ত! তা দেখে কী করলেন ভারতীয় তারকা?

সঞ্জুর (Sanju Samson ) এই আয়োজন শুধু পরিবার ও বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতীয় দলের যে সদস্যেরা তামিল ভাষা বোঝেন, তাঁদেরও ছবিটি দেখার জন্য ডেকেছেন তিনি।সঞ্জু জানিয়েছেন, ‘দলের যে সদস্যেরা এবং সাপোর্ট স্টাফেরা তামিল বোঝেন, তাঁরা সবাই আসছেন।’

ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও প্রিয় অভিনেতার ছবি দেখার জন্য এমন আয়োজন বুঝিয়ে দিয়েছে, রজনীকান্তের ‘জেলার ২’, অপেক্ষায় ছিলেন সঞ্জু। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার’। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল সেই ছবি। তারই পরবর্তী পর্ব ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্তের (Rajinikanth) নতুন ছবি ঘিরে দর্শকদের মধ্যে এমনিতেই আগ্রহ ছিল। সেই উন্মাদনায় শামিল সঞ্জুও।

এর আগেও রজনীকান্তের প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে জানিয়েছেন ভারতীয় কিপার-ব্যাটার। এ বার গোটা সিনেমা হল বুক করে সেই অনুরাগেরই নতুন নজির গড়লেন তিনি। ব্যাট হাতে মাঠে লড়াই করেন সঞ্জু। আর মাঠের বাইরে তাঁর হৃদয় জুড়ে রয়েছেন রজনীকান্ত। ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করার ঘটনা যেন সেই কথাই আরও এক বার প্রমাণ করল।

দেখুন: বাঙালি সাজে প্যান্ডেল হপিংয়ে রাজকুমার রাও, মহাষ্টমীতে সৌরভের সঙ্গে পুজো পরিক্রমা