• facebook
  • twitter
  • youtube
Tuesday, 20 October, 2026

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় চাকদহে মৃতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মঙ্গলবার নদিয়ার চাকদহ থানার অন্তর্গত নতুনপাড়ায় আরতির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় চাকদহে মৃতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

নিজস্ব চিত্র

চোরবাগান দুর্গাপুজোয় পদপিষ্ট (Chorbagan Incident) হয়ে মৃত্যু ঘটে চাকদহের আরতি সরকার বিশ্বাসের। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নদিয়ার চাকদহ থানার অন্তর্গত নতুনপাড়ায় আরতির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। পাশাপাশি, পরিবারের এক সদস্যকে চাকরির আশ্বাও দিয়েছেন তিনি। সেকথা জানিয়েছেন মৃতার দাদা বিষ্ণুপদ বিশ্বাস।

আরও পড়ুন: কেন দুর্ঘটনা, কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়—খতিয়ে দেখবে কমিশন, নির্দেশ হাইকোর্টের

চোরবাগানের ঘটনায় (Chorbagan Incident) নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, নিরপেক্ষ তদন্তনের স্বার্থে ওই কমিটিতে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার কোনও প্রতিনিধি থাকবেন না।

আরও পড়ুন: ‘প্রশাসনিক প্রধানের কর্তব্য পালন করেছি’, চোরবাগানের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)আরও বলেন, আগের সরকারের আমলে বিভিন্ন ঘটনা বা সিবিআই তদন্তের ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হতো। বর্তমানে সরকার সেই সুযোগ দিচ্ছে। চোরবাগানের পুজোয় (Chorbagan Incident) অনুমতি দেওয়ার ক্ষেত্রে যাঁদের গাফিলতি ছিল, তদন্তে তা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাতের পর মৃতার দাদা বিষ্ণুপদ বিশ্বাস জানিয়েছেন, পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে সরকার তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে বলেও জানান তিনি।

দেখুন: চোরবাগান পুজো কাণ্ডে গ্রেপ্তার ৭, ব্যাঙ্কশাল আদালতে পেশ