• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

সভাপতি প্রেমজিৎ

ভারতীয় ক্রিকেট চুড়ায় বাংলার সৌরভ গাঙ্গুলি রয়েছেন, তেমনি হ্যাপকিডাে ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন প্রেমজিৎ সেন।

প্রেমজিৎ সেন (ছবি: SNS Web)

ভারতীয় ক্রিকেট চুড়ায় বাংলার সৌরভ গাঙ্গুলি রয়েছেন, তেমনি হ্যাপকিডাে ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন প্রেমজিৎ সেন। হ্যাপকিড়াে হল কোরিয়ান মার্শাল আর্ট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অনুমােদিত হ্যাপকিডাে এখন সারা দুনিয়ায় প্রসার পেয়েছে।

আত্মরক্ষার জন্যে এই মার্শাল আর্ট ব্যবহার করা হয়ে থাকে। নিজের নিরাপত্তা এবং হঠাৎ কোনও আক্রমণকে রুখে দেওয়ার জন্যে খুবই প্রযােজ্য। ক্যারেটের কিছু চরিত্র বিন্যাস করে এই মার্শাল আর্টকে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়াতে জনপ্রিয়তার শিখরে পৌছে গেছে হ্যাপকিভাে।

Advertisement

সারা ভারত জুড়ে এখন এই আর্ট ছেলে মেয়েদের মধ্যে দারুণভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মেয়েদের জগতে এই মার্শাল আর্ট এখন খুবই প্রয়ােজন বলে মনে করেন সভাপতি প্রেমজিৎ সেন।

Advertisement

Advertisement