আরিফুল ইসলাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সাধারণত তরুণদের ফরম্যাট হিসেবে ধরা হলেও, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞতার ওপর বড় ভরসা রাখছে অনেক দল। টুর্নামেন্টের দশম আসরে তরুণ তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন প্রবীণ ক্রিকেটারও নিজেদের শেষ কথা বলতে প্রস্তুত রয়েছেন।বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা গত আসরগুলোতেই প্রমাণিত হয়েছে। সে কারণেই বিভিন্ন দল স্কোয়াডে দেখা গেল দক্ষতায় অটুট এমন অভিজ্ঞ ক্রিকেটারদের। জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।
Advertisement
নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আবারও বড় মঞ্চে খেলে যাচ্ছেন তিনি।বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন ৪০ এ পা রাখলেন । টি-টোয়েন্টিতে তাঁর রয়েছে ৫৮ ম্যাচে ১১৮৫ রান। যার মধ্যে রয়েছে একটি শতরান ও ছয়টি অর্ধ শতরান। চতুর্থ স্থানে রয়েছেন আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি।
Advertisement
আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেই নিয়মিত খেলা এই তারকা চলতি বছরের ১ জানুয়ারি ৪১ বছরে পা দিয়েছেন। ১৪৭ টি-টোয়েন্টিতে ২৪৩০ রান ও ১০৪ উইকেট নিয়ে আফগান দলের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত তিনি। যদিও শেষ পর্যন্ত দলকে সুপার আটে তুলতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের রুলফ ফন ডার মার্ভে। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস-দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডার ৪১ বছর বয়সেও দারুণ ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলকে ভরসা দিচ্ছেন।
Advertisement



