আইপিএলে বিশ্বের সেরা বোলারদের শাসন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়ে গিয়েছে। এ বার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সামনে আরও কঠিন পরীক্ষা। নিউজিল্যান্ডের (New Zealand) পেস এবং বাউন্সি উইকেটে ১৫ বছরের ভারতীয় ব্যাটার কেমন খেলেন, তা দেখার অপেক্ষায় কিউয়ি কোচ রব ওয়াল্টার। ভারত-নিউজিল্যান্ড (New Zealand) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সরাসরি সেই চ্যালেঞ্জই ছুড়ে দিলেন তিনি।
বৈভব (Vaibhav Sooryavanshi) ইতিমধ্যেই আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ রেখেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অভিষেকও হয়েছে তাঁর। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি-টোয়েন্টি এবং জাপানের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি বৈভবের। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে অক্টোবরে। সেখানেও তাঁর জায়গা হবে কি না, তা ঠিক করবেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন: বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোনাল্ডো, কেন সিদ্ধান্ত বদলালেন জানালেন নিজেই
বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে ওয়াল্টার বলেছেন, ‘আমি দেখতে চাই দ্রুতগতির এবং বাউন্সি উইকেটে বৈভব কেমন খেলে, সেটা কতটা আলাদা হয়। ও খুবই উত্তেজনাপূর্ণ ক্রিকেটার। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে ওর দাপট দেখেছি। তবে আসল চ্যালেঞ্জ হল, অন্য পরিবেশে সেই পারফরম্যান্স কতটা দেখাতে পারে। আমাদের দেশের পিচে আমরা ওকে কী ভাবে বল করব, সেটাও দেখার বিষয়’।
শুধু পিচ বা বোলিং নয়, চাপের পরিস্থিতিতেও বৈভবকে দেখতে চান নিউজিল্যান্ড (New Zealand) কোচ। ওয়াল্টারের কথায়, ‘এক জন কোচ সব সময়ই চাইবেন, বিপক্ষের খেলোয়াড়দের চাপের মধ্যে দেখতে এবং সেই চাপের সময় সে কী ভাবে সাড়া দেয় তা বুঝতে। তাই বৈভব খেললে ওকে দেখার জন্য আমি মুখিয়ে থাকব’।
তবে ভারতীয় দলে বৈভব (Vaibhav Sooryavanshi) খেলবেন কি না, তা নিয়ে ওয়াল্টারও নিশ্চিত নন। তাঁর কথায়, ‘ও খেলবে কি না, জানি না। তবে বৈভব না থাকলেও ভারতীয় দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছে’।
আরও পড়ুন: শুটিংয়ে ভাল-মন্দের মিশেল পঞ্চম দিনে, স্কিটে সাফল্য ভারতের, মিক্সড টিমে প্রথম এশিয়াড পদক
নিউজিল্যান্ড (New Zealand) সফর তাই বৈভবের কাছে অন্য রকম পরীক্ষা হতে পারে। দেশের মাটিতে পরিচিত পরিবেশের বদলে সেখানে অপেক্ষা করছে দ্রুত গতি, বেশি বাউন্স এবং নতুন ধরনের পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই পরিবেশই হতে পারে তাঁর পরবর্তী পরীক্ষা।
ভারত-নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ নিয়ে অবশ্য ওয়াল্টারের আগ্রহ শুধু বৈভবকে ঘিরে নয়। মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই হারের স্মৃতি তাঁর দলের ক্রিকেটারদের রয়েছে বলেও স্বীকার করেছেন কিউয়ি কোচ।
ওয়াল্টার বলেন, ‘ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। কেউ ফাইনালে হারতে চায় না। আমিও দু’বার হেরেছি, তাই বিষয়টা খুব ভাল ভাবেই জানি। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হল ভাল ভাবে ব্ল্যাক ক্যাপস এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা। ঘরের মাঠে দু’ট ম্যাচ জিততে পারলে অবশ্যই ভাল লাগবে’।
আর সেই সিরিজেই ভারতীয় দর্শকদের নজর থাকবে বৈভবের (Vaibhav Sooryavanshi) দিকে। কিউয়ি কোচ নিজেই যখন পেস-বাউন্সি পরীক্ষার কথা বলে দিয়েছেন, তখন কিশোর ভারতীয় ব্যাটারের সামনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষা বলাই যায়।
দেখুন: ‘সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অপপ্রচার’, বিরোধীদের বিরুদ্ধে সরব সম্বিত পাত্র




