• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

লিগের খেলায় প্রথম গোল পেলেন মেসি

অবশেষে লিগের খেলায় প্রথম গোল পেলেন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জারমনের হয়ে আগে গোল করলেও, লিগের খেলায় এই প্রথম গোল পেলেন মেসি।

লিগের খেলায় প্রথম গোল পেলেন মেসি

Lionel Messi Photo-IANS

অবশেষে লিগের খেলায় প্রথম গোল পেলেন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জারমনের হয়ে আগে গোল করলেও, লিগের খেলায় এই প্রথম গোল পেলেন মেসি। সাতাশি মিনিটের মাথায় বাঁ পায়ের ঝাখানো শটে গোল করেন মেসি।

এই খেলায় প্যারিস সেন্ট জারমেন (৩-১) গোলে জেতে প্যারিস সেন্ট জারমেন। প্রায় আধ ঘন্টা দশজনে খেলেও ম্যাচ খেলে ম্যাচ জিতল পিএসজি। তেরো পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। চোদ্দ ম্যাচে সাঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পিএসজি পয়েন্ট টেবলে প্রথমস্থানে থাকল।

দু’মিনিটের মাথায় পিএসজিকে প্রথম গোল করে এগিয়ে দিয়েছিলেন কাইলান এমব্যাপে। এরপর সাতাশি মিনিটে মেসিকে গোল করতে সাহায্য করেছিলেন এমব্যাপেই। এরপর ৮৯ মিনিটে নিজেদের গোলের জালে বল জড়িয়ে দেন ডেনিস। কোলো মুয়ানি তার আগে নাস্তেসের হয়ে একটি গোল শোধ করে দিয়েছিলেন।